ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

‘আলী’ ভাই-বোনের ভালোবাসার এক মানবিক আখ্যান

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ১৮৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাহাড়ের কোলে বেড়ে ওঠা দুই ভাই-বোন আলী ও রশ্নির বিয়োগান্তক অথচ অনুপ্রেরণামূলক গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘আলী’। বিপ্লব হায়দার পরিচালিত এই সিনেমায় ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং রশ্নির চরিত্রে আছেন প্রতিজ্ঞা। তাদের সঙ্গে আরও অনেক তারকা শিল্পী এই চলচ্চিত্রে অভিনয় করেছেন।

রশ্নি স্বপ্ন দেখে ঢাকায় পড়াশোনা করে স্বাবলম্বী হতে, কিন্তু তার ভাই আলী চায় না শহরের অনিরাপদ পরিবেশে তার বোন পা রাখুক। এক ভয়াবহ দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে পড়ে এই দুই আত্মার আত্মীয়। বাকপ্রতিবন্ধী আলী এরপর বেঁচে থাকার এক কঠিন সংগ্রামে নামে। নির্যাতন, নিঃসঙ্গতা, অবিচার আর ঘৃণার মাঝেও সে হার মানে না। অন্যদিকে, রশ্নিও ভাইয়ের জন্য অপেক্ষা করে, তাকে খোঁজে এবং তার জন্য লড়াই করে চলে। এই চলচ্চিত্র ভাই-বোনের ভালোবাসার এক অন্যরকম গল্প তুলে ধরেছে, যেখানে শব্দের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে মানবিক সম্পর্ক।

নির্মাতা বিপ্লব হায়দারের যাত্রা শুরু হয়েছিল ক্যামেরা সহকারী হিসেবে। ছোট পর্দা থেকে তিনি বড় পর্দায় এসেছেন। তার প্রথম চলচ্চিত্র ‘ভয়াল’ মুক্তির পর এটি তার দ্বিতীয় বড় পর্দার কাজ ‘আলী’। খুব শিগগিরই চলচ্চিত্রটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।

চলচ্চিত্রটি নিয়ে দারুণ আশাবাদী অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি বলেন, ‘এই নাটকটি আমার ক্যারিয়ারের সেরা কাজ হতে যাচ্ছে। ভাই-বোনের ভালোবাসার এ এক অন্যরকম গল্প। আমরা সবাই অনেক চেষ্টা করেছি। কাজটি নিয়েও অনেক আশাবাদী। আশা করি দর্শক আমাদের কাজটি অনেক পছন্দ করবেন।’

‘আলী’ চলচ্চিত্রটি দর্শকদের মাঝে ভাই-বোনের অটুট বন্ধন এবং প্রতিকূলতার মাঝেও টিকে থাকার এক অসাধারণ বার্তা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘আলী’ ভাই-বোনের ভালোবাসার এক মানবিক আখ্যান

আপডেট সময় : ০৫:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫