ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

তানিন সুবহার মৃত্যু: সহকর্মীদের আয়োজনে দোয়া মাহফিল

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ২২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ১০ জুন মৃত্যুবরণ করেন ঢাকাই চলচ্চিত্রের উদীয়মান মুখ তানিন সুবহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।

তানিনের মৃত্যুর পর কেটে গেছে প্রায় ৪০ দিন। কিন্তু এখনো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে কোনো দোয়া মাহফিল বা কোরআন খতমের আয়োজন করা হয়নি— যা নিয়ে শিল্পীমহলে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা। শিল্পী সমিতির কোন সদস্যর মৃত্যু হলে সাধারণত দোয়ার আয়োজন করা হয়। তবে তানিনের বেলায় ভিন্ন কেন? এমন প্রশ্ন তুলেছেন অনেকেই।

তানিনের সহকর্মী শিল্পী ও সাংবাদিকদের উদ্যোগে দোয়া ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ আসর, বিএফডিসির মসজিদে তানিন সুবহার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত হবে।

এই আয়োজনের উদ্যোগ নিয়েছেন চিত্রনায়িকা মুক্তি, সাংবাদিক আহমেদ তেপান্তর, মাজহার বাবু, রাহাত সাইফুল, রঞ্জু সরকার, অচিন্ত চয়ন, এ এইচ মুরাদ, আসিফ আলম, রুহুল আমিন ভূঁইয়া, অভিনেতা সনি রহমানসহ কয়েকজন সহকর্মী।

১৯৯৪ সালের ৫ মে, মাদারীপুরে জন্মগ্রহণ করেন তানিন সুবহা। গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ধানমন্ডির একটি উন্নত হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে লাইফ সাপোর্টে চলাকালীন মারা যান এই অভিনেত্রী।

২০১৫ সালে আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তানিনের। সেখানে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। পরবর্তীতে ‘আলাল দুলাল’, ‘সেয়ানা জামাই’, ‘ম্যারেজ মিডিয়া ডটকম’-এর মতো নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে— ‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’ ও ‘তুই আমার’। তার অভিনীত কয়েকটি সিনেমা এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তানিন সুবহার মৃত্যু: সহকর্মীদের আয়োজনে দোয়া মাহফিল

আপডেট সময় : ০৮:৪৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫