ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​রাজশাহীতে বিকাশের ডিএসও পরিচয়ে ১৩ লাখ টাকা আত্মসাৎ চৌহালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল রানার পথসভা অনুষ্ঠিত বাগমারায় তিন ফসলি জমি কেটে পুকুর খননের মহোৎসব, হুমকিতে কৃষি ও পরিবেশ ​চারঘাট থেকে গোদাগাড়ী : তহশিলদার আনন্দের সিন্ডিকেট রাজত্ব ও এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ মশাল আলোর পথচলায় আন্তর্জাতিক স্বীকৃতির নতুন অধ্যায় রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা

ফিরোজ জাফরী পরিচালনায় ‘ইচ্ছে পূরণ’ দেখা যাবে এটিএন বাংলায়

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৫৭৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাদা পরী, জল পরী, হোজ্জা সাহেব এবং জিনি এই চার চরিত্র দিয়ে নতুন অনুষ্ঠানমালা ‘ইচ্ছে পূরণ’ শুরু হতে যাচ্ছে। অনষ্ঠানটি দেখানো হবে এটিএন বাংলায়। মিডিয়া থিমের প্রযোজনায় অনুষ্ঠানটি পরিচালনা করছেন ফিরোজ আহমেদ জাফরী।

জাফরী বলেন, “বলতে গেলে কোনো চ্যানেলেই শিশুদের উপযোগী অনুষ্ঠান নেই। আমি সে জায়গাটি ধরে কাজ করতে চাই। কোমলমতী বাচ্চাদের নিয়ে কাজ করার মজাই আলাদা। ওরা কি চায় কিভাবে চায় আমরা সেগুলো খুঁজে বের করছি, সেভাবে অনুষ্ঠানটি সাজানো হচ্ছে। অর্থাৎ পরিপূর্ণ শিশুতোষ ম্যাগাজিন।”

অনুষ্ঠান ব্রেকডাউন সম্পর্কে জাফরী জানান, প্রতিটি পর্ব আলাদা সিগমেন্ট সাজানো হচ্ছে। ধাপগুলোতে উপস্থাপকের প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারলেই অংশগ্রহণকারী শিশুরা করতে পারেন ‘ইচ্ছে পূরণ’। চতুর্থ থেকে নবম শ্রেণিতে পড়ুয়া শিশুরা হবেন অনুষ্ঠানে মূলত প্রতিযোগী।

আধ ঘণ্টার ব্যাপ্তির ‘ইচ্ছে পূরণ’ দেখানো হবে বছরজুড়ে। এতে মোট ৫০টি পর্ব দেখানো হবে। অনুষ্ঠান উপস্থাপনা করবেন ২০২৪ সালে রিয়েলটি শো বিআরবি সেরাদের সেরা সিজন-৩ চ্যাম্পিয়ন সুরাইয়া আখতার সাইফা। এটি আগস্ট থেকে প্রতি মঙ্গলবার বিকাল সাড় ৫টায় প্রচারিত হবে।

ফিরোজ আহমেদ জাফরী একাধারে- লেখক, চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, অভিনয় শিল্পী ও উদ্যোক্তা। তিনি ‘বহুবচন’ নাট্যগোষ্ঠীর একজন নিয়মিত সদস্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফিরোজ জাফরী পরিচালনায় ‘ইচ্ছে পূরণ’ দেখা যাবে এটিএন বাংলায়

আপডেট সময় : ০১:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫