ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

বিটিভিতে ফ্যাসিবাদের বিদায়” শীর্ষক বিশেষ টক শো

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বৈরাচার শেখ হাসিনার পতনের এক বছর পূর্তি উপলক্ষে কাল বুধাবার বিকাল সাড়ে পাঁচটায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ” সাংস্কৃতিক অঙ্গনে ফ্যাসিবাদের বিদায় ” শিরোনামের বিশেষ আলোচনা অনুষ্ঠান।
সাংবাদিক নিশা মাহমুদার সঞ্চালনায় বিশেষ এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন সাংবাদিক আহমেদ তেপান্তর, সাংবাদিক মোস্তফা মতিহার ও চলচ্চিত্র অভিনেতা পারভেজ আবীর চৌধুরী।

শিল্পী ও কলাকুশলীরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সঙ্গ দিয়ে সাংস্কৃতিক অঙ্গনকে কলুষিত করার পাশাপাশি সংস্কৃতিকর্মীদেরকে গোটা দেশের মানুষের সামনে ভিলেনের রূপে তুলে ধরেছেন। ফ্যাসিবাদের দোসর বিতর্কিত শিল্পী ও কলাকুশলীদেরকে বিচারের আওতায় আনার দাবি জানান অনুষ্ঠানের আলোচকরা।

সাংবাদিক আহমেদ তেপান্তর বলেন, গত ১৬ বছর শিল্পীরা রাজনৈতিক দোষে দুষ্ট হয়ে একটু একটু করে কলুষিত হয়ে গেছে। আমাদের দেশের প্রেক্ষাপটে শিল্পীদের রাজনীতির পরিমিতিবোধ থাকা উচিত উচিত। এই পরিমিতিবোধের অভাবেই আজকে শিল্পীরা বিতর্কিত। শিল্পী পরিচয়ে কেউ নিজেকে রাজনৈতিক কর্মী মনে করবে না এটাই আগামী দিনে প্রত্যাশা করব। শিল্পীদের শৈল্পিকসত্তা সমাজ বিনির্মাণের অন্যতম হাতিয়ার। তবেই শিল্পচর্চা বিবেকের দন্ড হতে পারবে।

মোস্তফা মতিহার বলেন, মানুষ হিসেবে প্রত্যেকেরই রাজনীতি করার অধিকার আছে। শিল্পীরা রাজনীতি করতেই পারে। তবে,অ্যাক্টিভিস্ট হতে পারে না। ফ্যাসিবাদের দালালি করতে গিয়ে শিল্পী ও কলাকুশলীরা সারাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে স্বৈরাচারকে ক্ষমতায় চিরস্থায়ী করার জন্য যেসব অপকর্ম করেছে সেজন্য তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা উচিত।

পারভেজ আবির চৌধুরী বলেন, “শিল্পের স্বাধীনতা একটি জাতির বিবেক। তা রুদ্ধ হলে জাতির কণ্ঠ স্তব্ধ হয়ে যায়। আমরা সেই স্তব্ধতা থেকে বেরিয়ে এসেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিটিভিতে ফ্যাসিবাদের বিদায়” শীর্ষক বিশেষ টক শো

আপডেট সময় : ০৩:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫