ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

স্টার অ্যাওয়ার্ড পেলেন কাজী আকতার হোসাইন

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ২০৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এ প্রজন্মের তরুণ প্রতিভাবান ফটোগ্রাফার কাজী আকতার হোসাইন। একসময় যেটি তার ছিল কেবল নেশা, এখন সেটিই পেশা ও ক্যারিয়ার গড়ার হাতিয়ার। এই ধারায় নিজের প্রতিভা ও সৃজনশীল দিয়ে জায়গা করে নিয়েছেন।

ফটোগ্রাফিই এখন তার একমাত্র ধ্যান-জ্ঞান। তিনি বিশ্বাস করেন— ফটোগ্রাফির মাধ্যমে নান্দনিকতা ও সৃজনশীলতার সর্বোচ্চ প্রকাশ সম্ভব। তাই তিনি এমন কাজ করতে চান, যা মানুষের মনে দাগ কেটে থাকবে দীর্ঘদিন। তার ভাষায়, “ফটোগ্রাফি নিয়েই আমার সব স্বপ্ন ও ধ্যান-জ্ঞান।”

দশ বছরের পেশাদার ফটোগ্রাফি ক্যারিয়ারে আকতার হোসাইন কাজ করেছেন দেশের অনেক জনপ্রিয় তারকা শিল্পীর সঙ্গে। বিশেষ করে পরীমণি, তানজিন তিশা, অপু বিশ্বাস, মাহিয়া মাহসহ অসংখ্য তারকা ছিলেন তার ক্যামেরার মডেল। তার ফ্রেমে ফুটে ওঠা নান্দনিকতা ছড়িয়েছে শিল্পের সুষমা, আর সেই কারণেই তিনি অর্জন করেছেন একের পর এক সম্মাননা।

সবশেষে তার ক্যারিয়ারে যুক্ত হলো আরেকটি বড় অর্জন— ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর স্টার অ্যাওয়ার্ড। ক্যামেরার ফ্রেমে স্বপ্ন বুনন করা এই আলোকচিত্রী ছোটবেলা থেকেই শিল্পচর্চায় নিবেদিত ছিলেন। দুই ভাইয়ের মধ্যে বড় আকতার হোসাইন। চান ফটোগ্রাফির মাধ্যমেই স্বপ্নের সোনালী সোপানে ক্যারিয়ারকে নিয়ে যেতে।

নিজের সাধনা ও একাগ্রতা দিয়ে তিনি এগিয়ে যাবেন আরও দূর, এমনটাই প্রত্যাশা তার শুভাকাঙ্ক্ষীদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্টার অ্যাওয়ার্ড পেলেন কাজী আকতার হোসাইন

আপডেট সময় : ০৭:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫