ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

প্রকাশ পেল পরিচালক সোহেল খানের পরিচালিত সিয়াম মৃধা ও জেবা জান্নাত’র ‘আয়োজন’

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ২০৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি এজেএস ওয়ার্ল্ডের ব্যানারে প্রকাশ পেয়েছে মিউজিক ভিডিও ‘আয়োজন’। ত্রিভুজ প্রেমের গল্পে ও স্যাড রোমান্টিক নির্মিত গানটি ইতিমধ্যেই তরুণ শ্রোতা-দর্শকের মধ্যে আলোচনায় এসেছে। আলামিন জোমাদ্দার সবুজের কথায়, সুর  ও সঙ্গীত আয়োজন করেছেন আকাশ মাহমুদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন শামসুন্নাহার পূর্ণতা। মিউজিক ভিডিওটি পরিচালনায় করেছেন তরুণ নির্মাতা মোঃ সোহেল খান। ‘আয়োজন’ মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন – সিয়াম মৃধা, জেবা জান্নাত ও  পূর্ণতা। গানটিতে কোরিওগ্রাফি করেছেন প্রিন্স খান। গানটি প্রযোজনা করেছে এজেএস ওয়ার্ল্ড। 

কণ্ঠশিল্পী শামসুন্নাহার পূর্ণতা বলেন, ‘আয়োজন’ আমার কাছে বিশেষ একটি গান। আমি মূলত ক্লাসিকাল গানের মানুষ, তবে স্যাড গান সম্প্রতি বেশি হয়ে যাচ্ছে, এরমধ্যে ‘আয়োজন’ অন্যতম। চেষ্টা করেছি আবেগ দিয়ে কাজটা  করতে। আমি প্রথমবারে মত নিজের গানে মডেল হিসাবে কাজ করেছি। আশাকরি যারা গানটি শুনবে উপভোগ করেবন।

গীতিকার আলামিন জোমাদ্দার সবুজ বলেন, আমি চেয়েছি শব্দের মাধ্যমে একটা অসমাপ্ত ভালোবাসার যন্ত্রণা ফুটিয়ে তুলতে। বিশ্বাস করি, যারা প্রেমে বেদনা অনুভব করেছেন তারা গানটির কথায় নিজেদের খুঁজে পাবেন।

অভিনেতা সিয়াম মৃধা বলেন, গানের গল্পে চরিত্রের আবেগকে ফুটিয়ে তুলতে আমরা সবাই অনেক পরিশ্রম করেছি। আমার সহশিল্পী জেবা জান্নাত আমার পুরনো বন্ধু। প্রথমে আমাদের রসায়নে একটু বাধাগ্রস্ত হলেও চেষ্টার কমতি ছিলো না। দর্শকের ভালো লাগলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।

অভিনেত্রী জেবা জান্নাত যোগ করেন, মিউজিক ভিডিওটি শুধু একটি গান নয়, বরং একটি ছোট গল্প। সিয়াম মৃধার সাথে এর আগে অনেকগুলো নাটকে জুটিবেঁধে অভিনয় করলেও আমরা এই প্রথম কোনো মিউজিক ভিডিওতে জুটি বেঁধেছি। আশাকরি দর্শকরা আমাদের রসায়ন পছন্দ করবে।

নির্মাতা মোঃ সোহেল খান বলেন, ত্রিভুজ প্রেমের আবেগ আর অনুভূতি আমি গান চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি, দর্শক-শ্রোতারা নিজেদের ভালোবাসার গল্পের সঙ্গে গানটিকে মেলাতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রকাশ পেল পরিচালক সোহেল খানের পরিচালিত সিয়াম মৃধা ও জেবা জান্নাত’র ‘আয়োজন’

আপডেট সময় : ০৬:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫