ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​রাজশাহীতে বিকাশের ডিএসও পরিচয়ে ১৩ লাখ টাকা আত্মসাৎ চৌহালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল রানার পথসভা অনুষ্ঠিত বাগমারায় তিন ফসলি জমি কেটে পুকুর খননের মহোৎসব, হুমকিতে কৃষি ও পরিবেশ ​চারঘাট থেকে গোদাগাড়ী : তহশিলদার আনন্দের সিন্ডিকেট রাজত্ব ও এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ মশাল আলোর পথচলায় আন্তর্জাতিক স্বীকৃতির নতুন অধ্যায় রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা

অস্কারের জন্য জমা পড়েছে জয়া-মেহজাবীন-রাজ রিপার সিনেমা

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ২৭৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। সম্প্রতি আসন্ন ৯৮তম অস্কার আসরের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করা হয়েছিল। আহ্বানে সাড়া দিয়ে অস্কারের জন্য ৫টি বাংলাদেশি সিনেমা জমা দিয়েছে সিনেমা সংশ্লিষ্টরা। এরমধ্যে নির্বাচিত একটি সিনেমা বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর তত্ত্বাবধানে গঠিত অস্কার কমিটির আহ্বানে এ মাসের শুরুর দিকে ছবি আহ্বান করা হয়। ১৬ সেপ্টেম্বর ছিল জমা দেওয়ার শেষ দিন।

জমা পড়া ৫টি সিনেমা: ‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’, ‘ময়না’। এর মধ্যে ‘বাড়ির নাম শাহানা’ শুক্রবার  মুক্তি পেয়েছে এবং ‘সাবা’ মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর। বাকি ছবিগুলো এরই মধ্যে মুক্তি পেয়েছে।

অস্কার কমিটির সভাপতি ও বিএফএফএস-এর সভাপতি জহিরুল ইসলাম জানান, একটি নির্বাচক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে চলচ্চিত্রগুলো দেখা শুরু করবে এবং ২৬ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, চলচ্চিত্রগুলো ব্যক্তিগতভাবে এবং একসঙ্গে বসে পর্যালোচনা করা হবে। সিনেমাগুলো যেসব আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করবে, সেগুলোর মধ্য থেকে একটি নির্বাচন করে পাঠানো হবে।

অস্কার কর্তৃপক্ষের কাছে সিনেমা পাঠানোর শেষ সময় ৩১ সেপ্টেম্বর। জহিরুল ইসলাম জানান, অনেক সময় টেকনিক্যাল জটিলতা থাকে। যে কারণে সময় হাতে রেখেই অস্কারে সিনেমা জমা দিতে চান তারা। আগামী ১৬ ডিসেম্বর জানা যাবে, শর্টলিস্টের তালিকা। পরে ঘোষণা করা হবে অস্কারে মনোনীত ৫টি সিনেমার নাম। এর মধ্যে একটি সিনেমা সেরা আন্তর্জাতিক ছবির অস্কার জয় করবে। আগামী ১৫ মার্চ বসবে ৯৮তম অস্কারের আসর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অস্কারের জন্য জমা পড়েছে জয়া-মেহজাবীন-রাজ রিপার সিনেমা

আপডেট সময় : ০৬:৫৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫