ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​রাজশাহীতে বিকাশের ডিএসও পরিচয়ে ১৩ লাখ টাকা আত্মসাৎ চৌহালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল রানার পথসভা অনুষ্ঠিত বাগমারায় তিন ফসলি জমি কেটে পুকুর খননের মহোৎসব, হুমকিতে কৃষি ও পরিবেশ ​চারঘাট থেকে গোদাগাড়ী : তহশিলদার আনন্দের সিন্ডিকেট রাজত্ব ও এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ মশাল আলোর পথচলায় আন্তর্জাতিক স্বীকৃতির নতুন অধ্যায় রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা

শাকিবের সিনেমা নিয়ে যে হাইপ তোলা হয়, তা ভুয়া: ইকবাল

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে তৈরি সিনেমাগুলোর প্রচারণা ও হাইপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রযোজক ও নির্মাতা মো. ইকবাল। তার দাবি, ‘প্রিয়তমা’-এর পর শাকিবের কোনো সিনেমাই দর্শকের কাছে সফল হয়নি।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইকবাল বলেন, “আমি যা বলি সত্য বলি, মিথ্যা বলি না। শাকিবের সিনেমা নিয়ে যে হাইপ তোলা হয়, তা আসলে ভুয়া। ‘প্রিয়তমা’-এর পর তার একটা সিনেমাও ব্যবসা করেনি। কিন্তু তাকে নিয়ে ফার্স্ট ক্লাস ডিরেক্টররা সিনেমা বানায়, আর ইউটিউব ও ফেসবুক গ্রুপে টাকা দিয়ে আওয়াজ তোলা হয়। বাস্তবে সিনেমাগুলো ব্যবসা করতে পারেনি।

এই ভুয়া প্রচারণার কারণে ইন্ডাস্ট্রিতে নকল ও পুনরাবৃত্তির সংস্কৃতি তৈরি হয়েছে বলে মনে করেন ইকবাল। এ বিষয়ে তিনি বলেন, “অনেকে এখন হিন্দি, তেলেগু বা তামিল সিনেমা থেকে কিছু অংশ কপি করে সিনেমা বানায়। তারপর প্রচারণায় আকাশচুম্বী দাবি তোলে। মানুষ তো বোঝে—এগুলো নকল। তাই কিছু টাকা উঠলেও এই সিনেমাগুলো লাভের মুখ দেখে না।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা চাটুকারিতা করছেন। তা উল্লেখ করে ইকবাল বলেন, “চাটুকার চলচ্চিত্র সংশ্লিষ্টদের কারণেই দেশে নতুন নায়ক তৈরি হচ্ছে না। যাদের সবাই মেধাবি বা ফার্স্ট ক্লাস ডিরেক্টর বলে, তারাই চামচামি করে এক নায়ককে (শাকিব খান) ওপরে তুলে রাখে। ফলে এক নায়কের প্রভাব থেকে চলচ্চিত্র মুক্ত হতে পারেনি। আজ যদি সৎ প্রতিযোগিতা থাকত, দেশে অনেক প্রতিষ্ঠিত নায়ক গড়ে উঠত।

বর্তমানে নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন ইকবাল। অনন্ত জলিলকে নিয়ে একটি সিনেমা বানানোর পরিকল্পনা ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, “দেশের অবস্থা এখন খুব একটা ভালো না। তাই একটু সময় নিচ্ছি। অনন্ত জলিলকে নিয়ে একটি সিনেমা বানানোর ব্যাপারে কথা প্রায় চূড়ান্ত। সময় ও পরিস্থিতি উপযুক্ত হলে কাজ শুরু করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাকিবের সিনেমা নিয়ে যে হাইপ তোলা হয়, তা ভুয়া: ইকবাল

আপডেট সময় : ০৮:৫৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫