ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য বহুমুখী ওপেন মার্কেটপ্লেস টেকসই উন্নয়ন ও মানবসেবার প্রত্যয়ে ‘সি ফাউন্ডেশন’-এর পথচলা ​নাই প্রাতিষ্ঠানিক শিক্ষা, পরিচয় ‘সাংবাদিক’ : বরেন্দ্র প্রেসক্লাবে হামলায় যুবলীগ কর্মী জেলে নারীদের নিয়ে বড় স্বপ্ন, সেরা উদ্যোক্তার সম্মাননা পেলেন আফরোজা দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল–২০২৬ অফিসিয়াল সিলেকশনে ‘বৈদেশ’ উমারপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম মন্ডল ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যুবলীগ নেতা প্রার্থী সংস্কৃতি অঙ্গনে অনন্যা আজিজের নতুন পথচলা

পুনাকের ওয়াটরফল মেকওভার বিউটি পার্লারের উদ্বোধন

হৃদয় খান
  • আপডেট সময় : ০৭:৪১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে ‘ওয়াটরফল মেকওভার’ নামের একটি বিউটি পার্লারের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে রাজধানীর রমনার পুনাক ভবনে বণার্ঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিউটি পার্লারের উদ্বোধন করা হয়। বিউটি পার্লারটি দেশের স্বণামধন্য মেকওভার আর্টিস্ট দ্বারা পরিচালিত হবে। প্রতিষ্ঠানটি থেকে তুলনামূলক সাশ্রয়ী দামে পুলিশের বর্তমান ও সাবেক নারী সদস্যসহ সাধারণ নারীরাও রুপচর্চার সেবা নিতে পারবেন।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুনাক সভানেত্রী আফরোজা হেলেন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি ডিএ তায়েব, চিত্রনায়িকা অপু বিশ্বাস,  ড্যান্স কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, ও ইউটিউব ইনফ্লুয়েন্সার বারিশা হক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পুনাক সভাপতি মিসেস আফরোজা হেলেন। তিনি বলেন, আমাদের এই এলাকায় (রমনা-মগবাজার) তেমন ভালো কোন বিউটিপার্লার নেই। এখানে (পুনাক ভবন) যেহেতু জায়গা আছে, নারী সদস্যরা যাতে রুপচর্চা করতে পারেন, সেই ভাবনা থেকেই পুনাকের উদ্যোগে এই বিউটি পার্লার করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্য শেষে পুনাকের সদস্য ও অতিথিরা কেক কেটে ওয়াটরফল মেকওভারের উদ্বোধন করেন। এরপরেই ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠানে। এতে সংগীত পরিবেশনার পাশাপাশি নৃত্যের ছোঁয়া ছিলো।
পুনাক জানায়, বিউটি পার্লারে সব ধরনের সেবা অতি সুলভ মূল্যে প্রাদন করা হবে। এছাড়া ভবনটির নিচে সব সময় পুলিশ সদস্যরা নিয়োজিত থাকেন। একইসঙ্গে পার্লারটি সিসিটিভির আওতায় থাকায় সাধারণ নারীরাও নিশ্চিন্তে এখান থেকে সেবা নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুনাকের ওয়াটরফল মেকওভার বিউটি পার্লারের উদ্বোধন

আপডেট সময় : ০৭:৪১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫