ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

প্রেক্ষাগৃহে আসছে ইরার নতুন ছবি ‘কন্যা’

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সময়ের আলোচিত মডেল ও চিত্রনায়িকা ইরা শিকদার আবার ফিরছেন বড় পর্দায়। আগামী ২৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘কন্যা’। এটি পরিচালনা করেছেন রফিকুল ইসলাম খান। ছবির প্রধান নারী চরিত্র রেখার ভূমিকায় অভিনয় করেছেন ইরা শিকদার।

চরিত্র প্রসঙ্গে ইরা বলেন, ছবিতে আমি রেখা চরিত্রে অভিনয় করেছি। দরিদ্র পরিবারের মেয়ে হিসেবে ছোট ভাইবোন ও অসুস্থ মায়ের দায়িত্ব নিতে গিয়ে জীবনের কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যায় সে। শ্রমিক, ক্লিনার সব কাজ করে পরিবারের হাল ধরতে হয় তাকে। গল্পের শেষভাগে জীবনের মোড় নেয় অন্যদিকে।

তিনি আরও বলেন, আমি ছবির নাম ভূমিকায় অভিনয় করেছি। রফিক ভাই আমাকে এই চরিত্রে ভরসা করেছেন, এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞ। দর্শক হলে গিয়ে ছবিটি দেখলে বুঝতে পারবেন চরিত্রটিতে নিজেকে কতটা ঢেলে দিয়েছি।

ইরার অভিনীত এর আগে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে রয়েছে ‘পুড়ে যায় মন’, ‘মিলন সেতু’, ‘বেগমজান’, ‘টোকাই’, এবং ‘ময়নার শেষ কথা’। সেন্সর পেয়েছে তার অভিনীত ‘অন্তরে আছো তুমি’ সিনেমাটি। শিগগির সেন্সরে জমা হবে ‘ভালোবাসি তোমায়’ ও ‘লগআউট’। এছাড়া বর্তমানে তিনি কাজ করছেন সরকারি অনুদানের ছবি ‘দেনা পাওনা’ এবং ‘বন্ধু তুই আমার’।

চলচ্চিত্রের পাশাপাশি ইরা শিকদার অভিনয় করেছেন অর্ধ শতাধিক নাটকে, তিনটি বিজ্ঞাপনচিত্রে ও প্রায় ২০টি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে।

‘কন্যা’ ছবিতে ইরার নায়ক নবাগত হারুন শেখ। অন্যান্য চরিত্রে রয়েছেন কাজী হায়াৎ, রেবেকা, নিশো, শামীম সরকার, আরিয়ান, এলিন, মারুফ আকিব, প্রমুখ। গান গেয়েছেন প্রয়াত অ্যান্ড্রু কিশোর, মিতা মল্লিক, অনামিকা, মুক্তি, কলি সরকার ও মিতালী মল্লিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেক্ষাগৃহে আসছে ইরার নতুন ছবি ‘কন্যা’

আপডেট সময় : ০৮:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫