ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​রাজশাহীতে বিকাশের ডিএসও পরিচয়ে ১৩ লাখ টাকা আত্মসাৎ চৌহালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা জুয়েল রানার পথসভা অনুষ্ঠিত বাগমারায় তিন ফসলি জমি কেটে পুকুর খননের মহোৎসব, হুমকিতে কৃষি ও পরিবেশ ​চারঘাট থেকে গোদাগাড়ী : তহশিলদার আনন্দের সিন্ডিকেট রাজত্ব ও এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ মশাল আলোর পথচলায় আন্তর্জাতিক স্বীকৃতির নতুন অধ্যায় রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ রুয়েটের নিরাপত্তার দায়িত্বে ‘আ.লীগের দোসর’, ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা

তরুণ অভিনয়শিল্পীদের সংগঠন ‘প্রিয়জন’ এর নতুন কমিটি ঘোষণা

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ২০০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তরুণ অভিনয়শিল্পীদের নিয়ে গঠিত সংগঠন ‘প্রিয়জন’ এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৫–২০২৮ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা অপু আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মহসীন পলাশ।

২০১৮ সালের ৫ জুন মাত্র আটজন সদস্য নিয়ে যাত্রা শুরু করেছিল সংগঠনটি। অল্প সময়ের মধ্যেই ‘প্রিয়জন’ এখন প্রায় অর্ধশতাধিক সদস্যের এক প্রাণবন্ত পরিবারে পরিণত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি দেশের স্বনামধন্য শিল্পী সংগঠনগুলোর আদলে নিজেদের গড়ে তোলার পাশাপাশি অভিনয়শিল্পীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর মাসুদ, ওয়াহিদ ইকবাল মার্শাল ও ওয়াসিম যুবরাজ। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন সঞ্জয় নাথ ও মিষ্টি মারিয়া। এছাড়া সাংগঠনিক সম্পাদক শিশির আহমেদ, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এমরান হাশো, সহ-দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, কল্যাণ ও উন্নয়ন সম্পাদক আহমেদ সাজু, অনুষ্ঠান সম্পাদক জামাল রাজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামশেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক আহমেদ ফারুক, স্বাস্থ্য সম্পাদক শামস আরফিন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন হেদায়েত নান্নু।

এছাড়া কার্যনির্বাহী পরিষদে আরও সাতজন সদস্য নির্বাচিত হয়েছেন।

‘প্রিয়জন’-এর নবনির্বাচিত নেতারা জানিয়েছেন, অভিনয়শিল্পীদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশের সাংস্কৃতিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখাই তাদের প্রধান লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তরুণ অভিনয়শিল্পীদের সংগঠন ‘প্রিয়জন’ এর নতুন কমিটি ঘোষণা

আপডেট সময় : ০১:৩৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫