ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত স্যানিটারী ইন্সপেক্টর সেমাজুল হকের বিরুদ্ধে ড্রেনেজ অব্যবস্থাপনা ও জন্মনিবন্ধন সংশোধনে অর্থ আদায়ের অভিযোগ মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত  পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত মানবিকতার জয়গান, রাজশাহীতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার ঘোষণা বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফল ভোগীদের মাঝে ছাগল ও উপকরন বিতরণ বিরলে নোনাখাড়ি পুনঃ খননের উদ্বোধন পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ

ওমরা পালন করতে পবিত্র মক্কায় চিত্রনায়ক মুন্না

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিত্রনায়ক মাহবুবুর রশিদ মুন্না বর্তমানে পবিত্র মক্কা নগরীতে অবস্থান করছেন। আল্লাহর সন্তুষ্টি ও আত্মিক শান্তি অর্জনের উদ্দেশ্যে সম্প্রতি তিনি সৌদি আরব গিয়ে ওমরা পালন করেছেন।

ইহরাম পরিহিত অবস্থায় মক্কার মসজিদুল হারামে তোলা এক ছবিতে তাকে দেখা যায় গভীর মনোযোগে ইবাদতে নিমগ্ন। মুন্না বলেন,দীর্ঘ কর্মব্যস্ত জীবনের ভেতর থেকে সময় বের করে আল্লাহর ঘরে এসে ইবাদত করতে পারা আমার জীবনের এক পরম পাওয়া। নিজের, পরিবারের এবং দেশের মানুষের মঙ্গল কামনায় দোয়া করেছি।

চিত্রনায়ক মুন্না পেশায় নৌপরিবহন অধিদপ্তরের একজন ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার। চলচ্চিত্রে তিনি ‘চিত্রনায়ক মুন্না’ নামেই পরিচিত। ইতোমধ্যে তার অভিনীত ধূসর কুয়াশা ও ভাগ্য চলচ্চিত্র দুটি মুক্তি পেয়েছে। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা সুখ।

ওমরাহ পালন শেষে দেশে ফিরে নতুন কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন এই অভিনেতা ও প্রকৌশলী।

মুন্নার পবিত্র যাত্রা শুধুমাত্র তার ব্যক্তিগত আত্মিক উন্নতির মধ্যেই সীমাবদ্ধ নয়; দেশের মানুষ ও দর্শকদের জন্য তিনি দোয়ার বার্তাও প্রদান করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ওমরা পালন করতে পবিত্র মক্কায় চিত্রনায়ক মুন্না

আপডেট সময় : ০৯:০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫