ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি বিএসএফ নিতে প্রস্তুত, আইনি জটিলতায় নিজ দেশে ফিরতে পারছে না চার ভারতীয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে রেডা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী নৃত্যশিল্পী ঐক্য জোটের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ ! কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাসিক প্রশাসকের ফ্রান্স সফর নিয়ে বিভ্রান্তি, প্রকৃত তথ্য জানাল সিটি কর্পোরেশন ​প্রতারণা মামলায় রাজশাহীতে কথিত সাংবাদিক চপল গ্রেফতার দুই মাসে ১৪ নির্যাতন, রাজশাহীতে নারী ও শিশু পরিস্থিতি হতাশাজনক বাংলাদেশি রন্ধনশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরা হাসিনা আনছারের জন্মদিন

এই পুরস্কার আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল- শিল্পী আক্তার রিয়া

হৃদয় খান
  • আপডেট সময় : ০৫:৫৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রঙিন আলো, গানের ঝংকার আর করতালির উচ্ছ্বাসে মুখরিত ছিল রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। সেই আবেগঘন পরিবেশে ঘোষণা আসে— বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫” এর সেরা গায়িকা শিল্পী আক্তার রিয়া। গাজীপুরের ছোট শহর থেকে উঠে আসা এই কণ্ঠশিল্পী প্রমাণ করেছেন, প্রতিভা ও অধ্যবসায় থাকলে স্বপ্ন একদিন বাস্তব হয়।

গত শনিবার (২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় “বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড”-এর চতুর্থ আসর। সংগীতজগতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘সেরা গায়িকা’র সম্মান পান শিল্পী আক্তার রিয়া। পুরস্কারটি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ও জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম।
এবারের আয়োজনে শিল্প–সংস্কৃতি, ব্যবসা–বাণিজ্য ও সমাজের বিভিন্ন অঙ্গনে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের পরিকল্পনা ও ভাবনায় ছিলেন স্বপ্নীল সজীব। জুরি বোর্ডে ছিলেন কিংবদন্তি অভিনেত্রী রোজিনা, কণ্ঠশিল্পী খুরশিদ আলম, নির্মাতা জিনাত হাকিম, কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ এবং সংগীত পরিচালক আল মাসিদ রণ। তারকাদের উপস্থিতি, নাচ-গান ও উচ্ছ্বাসে মুখর ছিল পুরো আয়োজন।
পুরস্কার হাতে নিয়ে আবেগঘন কণ্ঠে শিল্পী আক্তার রিয়া বলেন, পুরস্কার পাওয়ার পর আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। মনে হয়েছে, দায়িত্বও বেড়ে গেছে। এখন কাজের প্রতি মনোযোগ আরও বাড়াতে হবে, শ্রোতাদের ভালো কিছু উপহার দিতে হবে।
তিনি আরও বলেন, আমার পূর্ণ নাম শিল্পী আক্তার রিয়া— এই নামেই আমি গান শোনাতে চাই, অনুপ্রেরণা দিতে চাই, আর জীবনের শেষদিন পর্যন্ত সংগীতের সুরে বেঁচে থাকতে চাই।
রিয়া জানান, সংগীতে কাজ করার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল তার পরিবার। প্রথম অ্যালবাম ‘প্রেমে অনেক ঝাল’-এর পর আসে ‘কাঙ্গালিনী’ এবং ‘আমার দিলের মাঝে’ গানটি তাকে শ্রোতাদের কাছে পরিচিত করে তোলে। তিনি আরও বলেন, “রুনা লাইলা মেম ও সাবিনা ইয়াসমিন মেম ছাড়া প্রায় সবার সঙ্গেই একই মঞ্চে গান গাওয়ার সুযোগ হয়েছে। বিশেষ করে জেমস, আসিফ আকবর, ইমরান, প্রিথম ও মনির খানের সঙ্গে গাওয়া আমার জীবনের বড় অর্জন।
দেশের বাইরে রিয়া পারফর্ম করেছেন নেপাল, ভারত, থাইল্যান্ড, কাতার, লেবানন, মালয়েশিয়া, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ায়। এসব দেশের শ্রোতাদের ভালোবাসাকে তিনি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন।
বগুড়ায় জন্ম নেওয়া ও গাজীপুরে বেড়ে ওঠা রিয়া ছোটবেলা থেকেই গানের প্রতি অনুরাগী ছিলেন। বর্তমানে তিনি গুলশানে বসবাস করেন। গাজীপুরের সাধারণ এক মেয়ের হাতে সেরার স্বীকৃতি— প্রমাণ করে দিয়েছে, মেধা ও নিষ্ঠা থাকলে সাফল্য একদিন ধরা দিতেই পারে। তাঁর কণ্ঠে নতুন প্রজন্মের শ্রোতারা খুঁজে পান অনুপ্রেরণা, আশার আলো ও ভালোবাসার সুর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এই পুরস্কার আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল- শিল্পী আক্তার রিয়া

আপডেট সময় : ০৫:৫৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫