ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

পারভেজ আবীরের কথায় বিএনপির নতুন থিম সং ‘বিজয় নিবে ধানের শীষ’

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলার অপরূপ প্রকৃতি, ধানের শীষের প্রতীক, জাতীয়তাবোধ, বিজয় আর মুক্তিযুদ্ধের চেতনা—এসবকে এক সুতোয় গেঁথে তৈরি হয়েছে একটি নতুন দেশাত্মবোধক গান। চিত্রনায়ক পারভেজ আবীর চৌধুরীর লেখা এই গানের শিরোনাম ‘বিজয় নেবে ধানের শীষ’। সুর করেছেন আহমেদ হুমায়ুন এবং মূল কণ্ঠে আছেন মাটি রহমান। গানটিতে কোরাস অংশে প্রায় ৩০ জন শিল্পী একসঙ্গে অংশ নিয়েছেন। পুরো সমন্বয়ের দায়িত্বে ছিলেন অভিনেতা মারুফ আকিব।

পারভেজ আবীর চৌধুরী জানান, বিএনপির নির্বাচনি প্রচারণায় গানটি সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর কোক স্টুডিওর কলরবে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। রেকর্ডিংয়ের সময় চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন উপস্থিত থেকে পরিবেশনা ও উপস্থাপনার বিষয়ে শিল্পীদের নানা দিকনির্দেশনা দেন।

গানটির ভাবনা নিয়ে পারভেজ আবীর চৌধুরী বলেন, এতে তিনি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, গণতন্ত্রের প্রত্যাশা ও পরিবর্তনের দাবি তুলে ধরেছেন। তার ভাষায়, গানের কথায় প্রতিফলিত হয়েছে শহীদ জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের ধারণা, বেগম খালেদা জিয়ার সংগ্রামী পথচলা এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় উত্থাপিত ন্যায়, পরিবর্তন ও গণতন্ত্রের প্রতিশ্রুতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পারভেজ আবীরের কথায় বিএনপির নতুন থিম সং ‘বিজয় নিবে ধানের শীষ’

আপডেট সময় : ১১:৩৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫