ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য বহুমুখী ওপেন মার্কেটপ্লেস টেকসই উন্নয়ন ও মানবসেবার প্রত্যয়ে ‘সি ফাউন্ডেশন’-এর পথচলা ​নাই প্রাতিষ্ঠানিক শিক্ষা, পরিচয় ‘সাংবাদিক’ : বরেন্দ্র প্রেসক্লাবে হামলায় যুবলীগ কর্মী জেলে নারীদের নিয়ে বড় স্বপ্ন, সেরা উদ্যোক্তার সম্মাননা পেলেন আফরোজা দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল–২০২৬ অফিসিয়াল সিলেকশনে ‘বৈদেশ’ উমারপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম মন্ডল ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যুবলীগ নেতা প্রার্থী সংস্কৃতি অঙ্গনে অনন্যা আজিজের নতুন পথচলা

ইউটিউবে অবমুক্ত ইকসান রনির নাটক ‘বাবাও মানুষ’

এম. রানা সিদ্দিক
  • আপডেট সময় : ০১:৫০:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৩২০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদকঃ দর্শক প্রশংসিত হয়েছে ইকসান রনির নাটক বাবাও মানুষ। ইকসান রনির সংবেদনশীল নির্মাণে “বাবাও মানুষ” নাটকে বাবাদের শত কষ্ট,চিন্তা,পরিশ্রমের পরেও সন্তান ও পরিবারের জন্য বেঁচে থাকার গল্প ফুটে উঠেছে। বাবারা সারাজীবন নিজের শখ,আরাম,ইচ্ছা সব চাপা দিয়ে শুধু সন্তানদের হাসিটুকু রক্ষা করেন। নাটকে দেখানো হয়েছে যে বাবা একসময় পুরো পরিবারকে আগলে রেখেছেন,বয়স ও দুর্ভাগ্যের কাছে হার মানলে ঠিক সেই মানুষটিই পরিবারের “বোঝা” হয়ে যান। কারণ সন্তানরা তখন আর দেখতেই চায় না বাবার ক্লান্ত কাঁধ,বাধ্যতামূলক ত্যাগ বা নীরব যন্ত্রণার ইতিহাস। নাটকটি সুন্দরভাবে মনে করিয়ে দেয় বাবারা কখনো অভিযোগ করেন না। তাই তাদের কষ্টটাই সবচেয়ে বেশি অদৃশ্য হয়ে যায়। চমৎকার এই নাটকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি ও জুনায়েদ বোগদাদি, শিরিন আলম,শেখ স্বপ্না ফাইজুল কবির রথি, নাহার নওরিন, রকি খান, আর সি অরণ্য, কাকন চৌধূরী, আবু রায়হান প্রমুখ।

নাটকটি নিয়ে নির্মাতা ইকসান রনি বলেন, এটা শুধু একটা গল্প না, বাস্তবতা। এটা আমার খুব কাছের গল্প,ভালোবাসার গল্প,আমি যাকে ভেবে গল্পটা লিখেছি তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি নাটকটিতে, আসলে সে বেঁচে নেই। যাকে নিয়ে গল্প সে বেঁচে আছে আমার হৃদয়ে আমার ভালোবাসায়। দর্শকদের প্রতি কৃতঙ্গতা ও শ্রদ্ধা।

প্রযোজক কাজী সাইফুল ইসলাম বলেন,আমি খুব খুশি, আমাদের নাটকটি দর্শক খুব প্রশংসা করছে । আমি শুধু বলতে চাই ভালো গল্প মানুষ দেখে “বাবাও মানুষ” তার প্রমান।

দুর্দান্ত নির্মান, পরিচ্ছন্ন কালার গ্রেডিং, ক্যামেরার কাজ, মিউজিক দর্শক হ্নদয় স্পর্শ করেছে নাটকটি ৷ নাটকটি ৩ দিনে ১০ লক্ষের অধিক দর্শক দেখেছেন। নাটকটি চ্যানেল আই এ প্রচারিত হওয়ার পর KSI Entertainment ইউটিউব চ্যানেলে চলছে। দেখে নিতে পারেন নাটকটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউটিউবে অবমুক্ত ইকসান রনির নাটক ‘বাবাও মানুষ’

আপডেট সময় : ০১:৫০:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫