ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য বহুমুখী ওপেন মার্কেটপ্লেস টেকসই উন্নয়ন ও মানবসেবার প্রত্যয়ে ‘সি ফাউন্ডেশন’-এর পথচলা ​নাই প্রাতিষ্ঠানিক শিক্ষা, পরিচয় ‘সাংবাদিক’ : বরেন্দ্র প্রেসক্লাবে হামলায় যুবলীগ কর্মী জেলে নারীদের নিয়ে বড় স্বপ্ন, সেরা উদ্যোক্তার সম্মাননা পেলেন আফরোজা দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল–২০২৬ অফিসিয়াল সিলেকশনে ‘বৈদেশ’ উমারপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম মন্ডল ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যুবলীগ নেতা প্রার্থী সংস্কৃতি অঙ্গনে অনন্যা আজিজের নতুন পথচলা

রেজাউল লিখলেন বেদে মানুষের গল্প

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ২৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠী বেদে সম্প্রদায়ের জীবনযাত্রা, সংগ্রাম ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন টেলিভিশন নাটক ‘বেদে কন্যা’। এই নাটকের কেন্দ্রীয় শক্তি এর গল্পকার ড. শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, যিনি সাবেক অতিরিক্ত সচিব হলেও দীর্ঘদিন ধরে লেখালেখি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।

নাটকের গল্প সম্পর্কে ড. রেজাউল ইসলাম বলেন, সমাজের বিশেষ এক জনগোষ্ঠীর প্রকৃত জীবনসংগ্রাম, তাঁদের কর্মজীবন, সামাজিক অবস্থান ও আবেগ–অনুভূতি তিনি বাস্তবধর্মীভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। তাঁর ভাষায়, “নতুন প্রজন্ম যেন বেদে সম্প্রদায়ের জীবন, সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে নাটকের মাধ্যমে সত্যিকারের ধারণা পায় এটাই ছিল আমার মূল উদ্দেশ্য।

তিনি মনে করেন, নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজের লুকায়িত গল্পগুলো সামনে আনার এক শক্তিশালী মাধ্যম। ‘বেদে কন্যা’ সেই চেষ্টারই একটি উদাহরণ।

রেজাউল ইসলামের গল্পে নির্মিত এই নাটক পরিচালনা করেছেন সঞ্জীব চন্দ্র দাস। তিনি জানান, বেদে জনগোষ্ঠীর সম্পৃক্ততা, তাঁদের জীবনযাত্রা দেখা ও ধারণ করার অভিজ্ঞতা তাঁর নির্মাণযাত্রাকে সমৃদ্ধ করেছে। নাটকটিতে অভিনয় করেছেন এম এ সালাম, আফজাল সুজন, তাসনুভা নিঝুম, পীরজাদা হারুন, অপু আহমেদ, বাদল, শেখ স্বপ্না, অন্তী ও কবিতা।

চিত্রগ্রহণে ছিলেন সোহাগ শরীফ ও আরাফার রহমান। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন এস এম রাব্বি ও শাহীন। নাটকটি প্রযোজনা করেছে গড়াই মাল্টিমিডিয়া। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই একুশে টিভিতে নাটকটি প্রচার শুরু হবে।

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন নাটকে নতুন মানবিক গল্প যোগ করতে যাচ্ছে ড. রেজাউল ইসলামের লেখা ‘বেদে কন্যা’, যা সমাজের এক উপেক্ষিত জনগোষ্ঠীর বাস্তব কাহিনি দর্শকের সামনে তুলে ধরবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রেজাউল লিখলেন বেদে মানুষের গল্প

আপডেট সময় : ০২:৪০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫