ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য বহুমুখী ওপেন মার্কেটপ্লেস টেকসই উন্নয়ন ও মানবসেবার প্রত্যয়ে ‘সি ফাউন্ডেশন’-এর পথচলা ​নাই প্রাতিষ্ঠানিক শিক্ষা, পরিচয় ‘সাংবাদিক’ : বরেন্দ্র প্রেসক্লাবে হামলায় যুবলীগ কর্মী জেলে নারীদের নিয়ে বড় স্বপ্ন, সেরা উদ্যোক্তার সম্মাননা পেলেন আফরোজা দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল–২০২৬ অফিসিয়াল সিলেকশনে ‘বৈদেশ’ উমারপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম মন্ডল ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যুবলীগ নেতা প্রার্থী সংস্কৃতি অঙ্গনে অনন্যা আজিজের নতুন পথচলা

এ ডি মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড পেলেন ডিজে নাইরা

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এ ডি মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২৩–২৪ অর্জন করে আলোচনায় এসেছেন দেশের তরুণ সংগীতশিল্পী ডিজে নাইরা। নিয়মিত পারফরম্যান্স, অভিনব মিক্সিং স্টাইল এবং দর্শকদের ভালোবাসার ফলে ক্যারিয়ারের চতুর্থ এই বড় স্বীকৃতি তাকে নতুন মাত্রায় পরিচিতি এনে দিয়েছে।
২০১৯ সালে পেশাদার ডিজে হিসেবে যাত্রা শুরু করেন নাইরা। অল্প সময়ের মধ্যেই বড় বড় কনসার্ট, কর্পোরেট ইভেন্ট ও শোতে নিয়মিত অংশ নিয়ে তিনি তৈরি করেছেন নিজস্ব পরিচিতি। লাইভ সেটে রিদম নিয়ন্ত্রণ, সৃজনশীল বিট লেয়ারিং এবং দর্শকদের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির দক্ষতা তাকে সমসাময়িক তরুণ ডিজেদের মধ্যে বিশেষভাবে আলাদা করেছে।
অ্যাওয়ার্ড পাওয়ার পর অনুভূতি জানিয়ে ডিজে নাইরা বলেন, এই সম্মান আমার জন্য বিশেষ আনন্দের। শুরু থেকে কাজেই মনোযোগ দিয়েছি, আর মানুষের ভালোবাসাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। এ ডি মাল্টিমিডিয়ার এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করবে।
তিনি আরও যোগ করেন, ভবিষ্যতে আরও ভালো কিছু উপহার দিতে চাই। যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ। সবার দোয়া চাই।
আয়োজকদের মতে, তরুণ শিল্পী হিসেবে নাইরার সাফল্য নতুন ডিজে ও সংগীতশিল্পীদের জন্য অনুপ্রেরণার পথ তৈরি করছে। তার নিষ্ঠা ও পরিশ্রমই তাকে দ্রুত এই অবস্থানে পৌঁছে দিয়েছে।
সংগীতাঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রজন্মের সৃজনশীলতার অন্যতম প্রতিনিধিত্ব করছেন ডিজে নাইরা। তার এই অর্জন তরুণ শিল্পীদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এ ডি মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড পেলেন ডিজে নাইরা

আপডেট সময় : ১২:৫৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫