ঢাকা ০২:০৫ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

জ্যোতির গানে প্রিয়া অনন্যা-সাজ্জাদ চৌধুরী

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ২৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমান সময়ের ব্যস্ততম মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা এবার হাজির হয়েছেন নতুন এক রোমান্টিক মিউজিক ভিডিওতে। ‘নয়া বয়স’ শিরোনামের গানটি সম্প্রতি প্রকাশ পেয়েছে মৌ টিভির ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন সজিব অধিকারী, সুর করেছেন এস কে সানু এবং সঙ্গীতায়োজন করেছেন এইচ আর লিটন। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী জ্যোতি।

মিউজিক ভিডিওটিতে প্রিয়া অনন্যার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সাজ্জাদ চৌধুরী। ভিডিও পরিচালনা করেছেন রাব্বি মিয়া। কোরিওগ্রাফিতে ছিলেন এম ডি শামীম, আর পুরো প্রযোজনায় ছিলেন মনির।

গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রিয়া অনন্যা বলেন, ‘নয়া বয়স’ একটি অসাধারণ রোমান্টিক গান। জ্যোতির কণ্ঠ, সুন্দর সুর—সব মিলিয়ে চমৎকার একটি কাজ হয়েছে। দর্শকদের পছন্দকে প্রাধান্য দিয়েই ভিডিও নির্মাণ করা হয়েছে।’

সাজ্জাদ চৌধুরী বলেন, গানের কথা ও সুর দারুণ। জ্যোতি খুব সুন্দরভাবে গেয়েছেন। আর প্রিয়া অনন্যার সঙ্গে কাজের রসায়নটাও দারুণ ছিলো—আশা করি দর্শকের ভালো লাগবে।

নির্মাতা রাব্বি মিয়া জানান, ‘নয়া বয়স’ পুরোপুরি দর্শকবান্ধব একটি গান। সময়ের চাহিদা মাথায় রেখে দৃষ্টিনন্দনভাবে কাজটি নির্মাণ করা হয়েছে। দর্শক-শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস।

রোমান্স, সুরের মাধুর্য আর আকর্ষণীয় জুটির উপস্থিতিতে ‘নয়া বয়স’ ইতিমধ্যেই সাড়া ফেলতে শুরু করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জ্যোতির গানে প্রিয়া অনন্যা-সাজ্জাদ চৌধুরী

আপডেট সময় : ১১:০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫