ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

রিমার্ক হ্যারলেন–ঢাকা ক্যাপিটালসে নতুন মুখ সিফাত নুসরাত

হৃদয় খান
  • আপডেট সময় : ০৭:৪০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ২৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ মৌসুমকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজি দল ঢাকা ক্যাপিটালস তাদের ব্র্যান্ডিং, প্রচারণা ও ইমেজ মজবুত করার অংশ হিসেবে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সিফাত নুসরাতকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ঘোষণা করেছে। রাজধানীতে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ সাইনিং সেরিমনিতে এ চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। সিফাত নুসরাত বর্তমান সময়ের অন্যতম আলোচিত ও জনপ্রিয় মুখ। তার ফ্যাশন সেন্স, আধুনিক চিন্তা-চেতনা এবং তরুণ প্রজন্মের কাছে বিস্তৃত গ্রহণযোগ্যতা দলটির ব্র্যান্ড ভ্যালুকে আরও সমৃদ্ধ করবে। সিফাত নুসরাতের মতো পরিচিত ব্যক্তিত্ব যুক্ত হওয়ায় দেশের ক্রিকেট দর্শক, বিশেষ করে তরুণদের মধ্যে দলের প্রতি আগ্রহ আরও বাড়বে।

সিফাত নুসরাত সাইনিং সেরিমনিতে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ঢাকা ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমি বিশ্বাস করি, দলটি আগামী মৌসুমে দারুণ কিছু করবে। দলের প্রচারণা ও ব্র্যান্ডিংকে আরও শক্তিশালী করতে আমি সর্বোচ্চ সহযোগিতা করবো।”

নতুন মৌসুমকে সামনে রেখে দলটির সঙ্গে নুসরাতের এই সম্পৃক্ততা সমর্থকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি আলোচনায় এসেছে। সমর্থকরা মনে করছেন, সিফাত নুসরাতের উপস্থিতি দলটির প্রচারণার কার্যক্রমে নতুন গতি ও বৈচিত্র্য আনবে।

ঢাকা ক্যাপিটালসের এই নতুন উদ্যোগকে অনেকেই দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একটি ইতিবাচক ট্রেন্ড হিসেবে দেখছেন। ক্রীড়া বিশ্লেষকরা বলছেন, জনপ্রিয় ব্যক্তিত্বদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করা দল ও ক্রিকেট উভয়েরই দৃশ্যমানতা বাড়াতে সাহায্য করবে।

নতুন মৌসুম শুরু হওয়ার আগেই এমন আলোচনাযোগ্য পদক্ষেপে ঢাকা ক্যাপিটালস আবারও সংবাদ শিরোনাম দখল করেছে। এখন দেখার বিষয়, মাঠের পারফরম্যান্সেও দলটি সমানভাবে আলো ছড়াতে পারে কি না—এমন প্রত্যাশায় ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রিমার্ক হ্যারলেন–ঢাকা ক্যাপিটালসে নতুন মুখ সিফাত নুসরাত

আপডেট সময় : ০৭:৪০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫