ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

১৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শিল্পী আক্তার রিয়ার “মন্দ স্বভাব”

হৃদয় খান
  • আপডেট সময় : ০৭:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন একক গান নিয়ে আসছেন শিল্পী আক্তার রিয়া। শিরোনাম ‘মন্দ স্বভাব’—গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেলিংয়েও দেখা যাবে তাঁকে। গানটির কথা ও সুর করেছেন আছিয়া ইসলাম দোলা, আর সংগীতায়োজন করেছেন আল-আমিন তুহিন। আগামী ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় গানটি প্রকাশ পাবে ‘এআর মিউজিক স্টেশন’ ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে রিয়া জানান, ‘মন্দ স্বভাব’ একটি আধুনিক অনুভূতির গান, যেখানে সম্পর্কের ভেতরের টানাপোড়েন ও আবেগের প্রকাশ রয়েছে। নিজের কণ্ঠে গান গাওয়ার পাশাপাশি ভিজ্যুয়ালে নিজেই উপস্থিত থাকায় কাজটির প্রতি তাঁর আলাদা যত্ন ছিল বলে জানান তিনি।
ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে রিয়া বলেন, তাঁর প্রথম অ্যালবাম ‘প্রেমে অনেক ঝাল’ প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পান। এরপর ‘কাঙ্গালিনী’ ও ‘আমার দিলের মাঝে’ গান দুটি তাঁকে আরও পরিচিত করে তোলে। দীর্ঘ সংগীতযাত্রায় দেশের বিভিন্ন মঞ্চে নিয়মিত পারফর্ম করার সুযোগ পেয়েছেন তিনি।
মঞ্চ অভিজ্ঞতার কথা উল্লেখ করে রিয়া বলেন, “রুনা লাইলা ম্যাম ও সাবিনা ইয়াসমিন ম্যাম ছাড়া প্রায় সবার সঙ্গেই একই মঞ্চে গান গাইতে পেরেছি—এটা আমার জন্য সত্যিই গর্বের।

জনপ্রিয় সংগীতশিল্পী জেমস, আসিফ আকবর, ইমরান, প্রীতম ও মনির খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকেও তিনি তাঁর ক্যারিয়ারের বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।
নতুন গান ‘মন্দ স্বভাব’ প্রকাশের মাধ্যমে শ্রোতাদের আরও কাছাকাছি পৌঁছাতে চান আক্তার রিয়া—এমন প্রত্যাশাই করছেন তিনি ও তাঁর টিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শিল্পী আক্তার রিয়ার “মন্দ স্বভাব”

আপডেট সময় : ০৭:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫