ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

রত্না সাহার কন্ঠে ‘দস্যু হয়ে লুট করেছো’

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ পেলো নতুন সময়ের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী রত্না সাহার নতুন গান ‘দস্যু হয়ে লুট করেছো’। রোমান্টিক আবহের এই গানটি গেয়েছেন কণ্ঠ রত্না সাহা। গানটির কথা লিখেছেন রত্না সাহা নিজেই। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জীবন কুমার বিশ্বাস।

গানটির মিউজিক ভিডিও গত ১৮ ডিসেম্বর আরএসএন টিউন ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। মিউজিক ভিডিওটিতে আধুনিক প্রেমের এক আবেগঘন গল্প তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন চিত্রনায়ক শিশির সর্দার ও মডেল জেবা জান্নাত। রোহান বিল্লালের কোরিওগ্রাফিতে এবং এলাহি হোসেন সোহাগের চিত্রগ্রহণে পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মামুন আফনান রুমি।

নির্মাতা ও সংশ্লিষ্ট কলাকুশলীদের মতে, গানটির সুর, কথা ও ভিজ্যুয়ালের সমন্বয় দর্শক-শ্রোতাদের কাছে আলাদা মাত্রা যোগ করবে। আধুনিক প্রেমের অনুভূতি ও আবেগকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে এই মিউজিক ভিডিওতে।

গানটি সম্পর্কে কণ্ঠশিল্পী রত্না সাহা বলেন, “পুরো টিমের নিরলস পরিশ্রমের ফল হিসেবেই গানটি আজ দর্শকদের সামনে এসেছে। এটি আমার জন্য একটি ভিন্নধর্মী ও মৌলিক কাজ। সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কিছু উপহার দিতে। আশা করি গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।”

উল্লেখ্য, ‘দস্যু হয়ে লুট করেছো’ গানটি প্রকাশের পর থেকেই অনলাইনে ইতিবাচক সাড়া পাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রত্না সাহার কন্ঠে ‘দস্যু হয়ে লুট করেছো’

আপডেট সময় : ০৩:০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫