ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​গোদাগাড়ীতে স্কুল-কলেজ দখল ও সরকারি জমি নিয়ে নয়ছয়ের অভিযোগ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত রাজশাহীতে মাদক নিরাময় কেন্দ্র বন্ধের চেষ্টা ও উচ্ছেদের আলটিমেটাম বেনাপোল-চৌগাছা সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ বেনাপোল সীমান্তে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামালসহ আটক-২ নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার প্রতিবাদে কালিগঞ্জ উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল রাজশাহীর বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, অভিযোগ অস্বীকার বেনাপোলে প্রায় তিন কোটি টাকার পণ্য জব্দ, আটক-৩ কালিগঞ্জে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি

ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড পেলেন ফিটনেস ইনফ্লুয়েন্সার সুমাইয়া সুমি

হৃদয় খান
  • আপডেট সময় : ০২:৪২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মর্যাদাপূর্ণ ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড–২০২৫ (সিজন–৫) অনুষ্ঠানে বেস্ট লাইফস্টাইল অ্যান্ড ফিটনেস ইনফ্লুয়েন্সার ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সুমাইয়া আক্তার সুমি। লাইফস্টাইল ও ফিটনেস সচেতনতা বৃদ্ধিতে তার ধারাবাহিক ও প্রভাবশালী অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।

এই অনুষ্ঠানটি ১৯ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর বাংলাদেশ পর্যটন করপোরেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল এসকে মিডিয়া পিআর এবং আয়োজন করে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন।

সুমাইয়া আক্তার সুমি তার নিয়মিত ফিটনেস কনটেন্ট, স্বাস্থ্যকর জীবনযাপন ও ইতিবাচক বার্তার মাধ্যমে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন। তার এই অর্জন দেশের ডিজিটাল ইনফ্লুয়েন্সার অঙ্গনে একটি উল্লেখযোগ্য সংযোজন।

এ প্রসঙ্গে ইনফ্লুয়েন্সার সুমাইয়া আক্তার সুমি বলেন, ‘এই সম্মাননা আমার জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার। লাইফস্টাইল ও ফিটনেস নিয়ে কাজ করার পথচলায় যারা সবসময় আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তাদের সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। বিশেষভাবে ধন্যবাদ জানাই এসকে মিডিয়া পিআর ও ময়ূরপঙ্খী ফাউন্ডেশনকে। আরও দায়িত্বশীলভাবে কাজ করে মানুষকে সুস্থ ও ইতিবাচক জীবনধারার পথে অনুপ্রাণিত করতে চাই।’

ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করে সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জাগিয়ে তোলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড পেলেন ফিটনেস ইনফ্লুয়েন্সার সুমাইয়া সুমি

আপডেট সময় : ০২:৪২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫