ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​গোদাগাড়ীতে স্কুল-কলেজ দখল ও সরকারি জমি নিয়ে নয়ছয়ের অভিযোগ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত রাজশাহীতে মাদক নিরাময় কেন্দ্র বন্ধের চেষ্টা ও উচ্ছেদের আলটিমেটাম বেনাপোল-চৌগাছা সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ বেনাপোল সীমান্তে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামালসহ আটক-২ নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার প্রতিবাদে কালিগঞ্জ উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল রাজশাহীর বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, অভিযোগ অস্বীকার বেনাপোলে প্রায় তিন কোটি টাকার পণ্য জব্দ, আটক-৩ কালিগঞ্জে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি

প্রবাসে বসে শেকড়ের গান লিখছেন মনসাদ

হৃদয় খান
  • আপডেট সময় : ০৪:২৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের মাটি থেকে হাজার মাইল দূরে থেকেও বাংলার গানেই নিজের ঠিকানা খুঁজে নিচ্ছেন গীতিকার মুমিতুর রাহমান মনসাদ। বর্তমানে স্পেন প্রবাসী এই তরুণ গীতিকার সিলেটের বিয়ানীবাজার উপজেলার ঘড়ুয়া গ্রামের সন্তান। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও কলম ধরলেই তার লেখায় উঠে আসে বাংলার লোকজ সুর, শেকড়ের টান আর সাধারণ মানুষের অনুভূতির গল্প।

শিক্ষাজীবনে মনসাদ ছিলেন অত্যন্ত মেধাবী। ঘড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বালিংগা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি পর্যন্ত নিয়মিত মেধাতালিকার শীর্ষে ছিলেন তিনি। পরে গুরুতর অসুস্থতার কারণে নিয়মিত পড়াশোনা ব্যাহত হলেও তার সৃজনশীল মন থেমে থাকেনি। শৈশব থেকেই শব্দ ও ছন্দের প্রতি ভালোবাসা তাকে ধীরে ধীরে গানের জগতে নিয়ে আসে।
গীতিকার হিসেবে মনসাদের পথচলার শুরু হয় বিশিষ্ট গীতিকার সুহেল খানের অনুপ্রেরণায়। প্রবাসে থেকেও তার গানে বারবার ফিরে আসে মা, মাটি ও মানুষের কথা, যা খুব সহজেই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিচ্ছে। অল্প সময়েই তার লেখা গান কণ্ঠে তুলেছেন দেশের ও দেশের বাইরের একাধিক পরিচিত শিল্পী।
তার লেখা গান গেয়েছেন ‘নয়া দামান’ খ্যাত তোসিবা, ওপার বাংলার জনপ্রিয় শিল্পী আকাশ সেন, লালনসংগীতশিল্পী শফি মণ্ডলসহ সানজিদা রিমি, রাজবংশি, স্বর্ণা, পলাশ ও রাজু মণ্ডল। বিভিন্ন শিল্পীর কণ্ঠে মনসাদের গান নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন সংগীতাঙ্গনের সংশ্লিষ্টরা।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মনসাদ বলেন, গানই তার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা। ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি বড় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান তার লেখার প্রতি আগ্রহ দেখিয়েছে। সামনে আরও নতুন গানের কাজ নিয়ে ব্যস্ত এই প্রবাসী গীতিকার। বাংলার গানকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার স্বপ্ন নিয়েই তার এই পথচলা অব্যাহত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রবাসে বসে শেকড়ের গান লিখছেন মনসাদ

আপডেট সময় : ০৪:২৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬