ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও সফল নওরিন ​বিএমডিএতে ফের জাহাঙ্গীর : জনস্বার্থে অপসারণের পর চুক্তিভিত্তিক নিয়োগ ঘিরে প্রশ্ন বেসরকারিভাবে জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা রেখেছেন: শ্রমিক নেতা এয়াকুব বিজ্ঞাপন থেকে সিনেমা, সামিয়ার স্বপ্নের পথে নতুন বাঁক বুশরা গ্রুপে নিজের ৪ লক্ষ টাকা জমা, তবু সাংবাদিককে নবজাতকের হাসপাতাল বিল দিতে ধার! নাচই যার জীবনের সঙ্গী, পুরস্কারে সমৃদ্ধ কেয়ার পথচলা মায়ের হাত ধরে নাচ, কার্টুনের কণ্ঠ থেকে ভয়েসওভার: জয়িতার গল্প জিম্মি বন্দি, বাধ্য স্বজন : রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী রাসেলের ত্রাস অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’

চিকন আলীর ক্ষোভ প্রকাশ

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৩৫০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ২০ বছর ধরে বাংলাদেশি চলচ্চিত্রে নানা রূপে দর্শকের মন জয় করেছেন শামীম খান, যিনি কমেডিয়ান হিসেবে বেশি পরিচিত ‘চিকন আলী’ নামেই। ২০ বছরের ক্যারিয়ারে তিনি ৩০০-এরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং দেশের অন্যতম জনপ্রিয় কমেডিয়ান হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন।

যদিও চলচ্চিত্রে তার অবদান সুবিদিত, সম্প্রতি তিনি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। এই ক্ষোভের মূল কারণ হল, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল–প্রথম আলো তারকা জরিপ, পরিচালক সমিতি (বিএফডিএ) সহ অন্যান্য বড় পুরস্কার অনুষ্ঠানে কমেডিয়ানদের জন্য আলাদা কোনো ক্যাটাগরি নেই। নায়ক, নায়িকা, ভিলেন, গায়ক–গায়িকার জন্য পুরস্কার থাকলেও কৌতুক অভিনেতাদের অবহেলা করা হয়।

চিকন আলী বলেন, আমরা কমেডিয়ানরা ছবির প্রাণ। তবুও বিভিন্ন অ্যাওয়ার্ডে আমাদেরকে উপেক্ষা করা হয়। এতে ভবিষ্যতের কৌতুক অভিনেতাদের উৎসাহ কমে। আমি একা হলেও প্রতিবাদ করেছি এবং করব। তিনি আরও বলেন, চলচ্চিত্র তার জীবন, তার ধ্যান–জ্ঞান, এবং দর্শকের হৃদয়ে বেঁচে থাকতে চান।

এবার কমেডিয়ান থেকে নায়ক হিসেবে শামীম খান নতুন পদক্ষেপ নিচ্ছেন। তিনি প্রথমবার নায়ক হিসেবে “টেম্পার” ছবিতে হাজির হচ্ছেন, যা মূলত উত্তরবঙ্গের একটি সাংবাদিক পরিবার ও সিন্ডিকেটকে কেন্দ্র করে নির্মিত হবে। ছবিতে থাকবে অভিনয়, নাচ এবং ফাইটের বৈচিত্র, যা বর্তমান প্রজন্মের দর্শক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

চিকন আলী বলেন, আমি কোনও অ্যাওয়ার্ডের জন্য ছবি বানাইনি। দর্শকের কথা মাথায় রেখে করেছি। টেম্পারকে আন্তর্জাতিক মানের ছবির আদলে তৈরি করছি—যা আমাদের দর্শক ঘরে বসে ইউটিউব বা OTT-এ দেখেন।

তিনি আরও যোগ করেন, “কমেডিয়ান থেকে নায়ক হিসেবে বাংলাদেশি চলচ্চিত্রে সফল হওয়ার উদাহরণ রয়েছে দিলদার ভাই, টেলিসামাদ ভাই, হাসমত ভাই। ভারতের সুনীল, শান্তানাম, ইগো বাবুদের মতো কমেডিয়ানদের অনুপ্রেরণা নিয়ে আমি আমার পথ শুরু করেছি।

চিকন আলী সবশেষে দর্শকদের দোয়া এবং সহযোগিতা কামনা করেন। তিনি আশ্বাস দেন, “আমরা টেম্পার দিয়ে কোনও দর্শককে হতাশ করব না। সিনেমা হলে বেরিয়ে সবাই বলবে, এতদিন পর সত্যিই মনের মতো একটি ছবি দেখলাম।

শামীম খানের এই নতুন পদক্ষেপ শুধু তারই নয়, অন্যান্য শিল্পী ও কলাকৌশলীদের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রকে নতুন রূপ দেওয়ার প্রত্যয়ও বহন করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চিকন আলীর ক্ষোভ প্রকাশ

আপডেট সময় : ০৩:৫১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬