ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

প্রকাশ পেল টুটুল–লাবন্যর রোমান্টিক গান ‘সেই মানুষটা তুমি’

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন সংগীতে দর্শক–শ্রোতাদের জন্য প্রকাশ পেয়েছে রোমান্টিক মিউজিক ভিডিও ‘সেই মানুষটা তুমি’। সম্প্রতি বিডি২৯ মাল্টিমিডিয়া’র ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি দেওয়া হয়।

গানটির কথা ও সুর করেছেন জনপ্রিয় গীতিকার-সুরকার জসিম উদ্দিন আকাশ। দ্বৈত কণ্ঠে গানটি গেয়েছেন মাসুদ টুটুল ও জান্নাত লাবন্য। সংগীতায়োজনে ছিলেন এ এইচ তূর্য্য, যিনি আধুনিক ও আবেগঘন মেলোডিতে গানটিকে সাজিয়েছেন। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন সোহান ও তিথী। ভিডিওটির পরিচালনাও করেছেন এ এইচ তূর্য্য।

নতুন গানটি নিয়ে কণ্ঠশিল্পী জান্নাত লাবন্য বলেন, ‘সেই মানুষটা তুমি’ গানের কথাগুলো ভীষণ সুন্দর। মাসুদ টুটুলের সঙ্গে এটি আমার প্রথম কাজ। কাজের সময় দুজনের রসায়নও বেশ ভালো ছিল। আশা করছি দর্শক–শ্রোতারা গানটি উপভোগ করবেন।

অন্যদিকে মাসুদ টুটুল জানান, গানের কথাগুলো খুবই মনের মতো। জান্নাত লাবন্য দারুণ গেয়েছেন। আমরা চেষ্টা করেছি শ্রোতাদের জন্য একটি সুন্দর গান উপহার দিতে। আশা করছি ‘সেই মানুষটা তুমি’ সবার ভালো লাগবে।

গীতিকার ও সুরকার জসিম উদ্দিন আকাশ বলেন, মাসুদ টুটুল ও জান্নাত লাবন্য দুজনেই মন দিয়ে গানটি গেয়েছেন। সময়ের চাহিদা ও শ্রোতাদের রুচির কথা মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। আশা করছি সবাই গানটি পছন্দ করবেন।

রোমান্টিক কথার সঙ্গে মেলোডিয়াস সুর ও সাবলীল গায়কীতে সাজানো ‘সেই মানুষটা তুমি’ ইতোমধ্যেই শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রকাশ পেল টুটুল–লাবন্যর রোমান্টিক গান ‘সেই মানুষটা তুমি’

আপডেট সময় : ০১:০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬