ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​গোদাগাড়ীতে স্কুল-কলেজ দখল ও সরকারি জমি নিয়ে নয়ছয়ের অভিযোগ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত রাজশাহীতে মাদক নিরাময় কেন্দ্র বন্ধের চেষ্টা ও উচ্ছেদের আলটিমেটাম বেনাপোল-চৌগাছা সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ বেনাপোল সীমান্তে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামালসহ আটক-২ নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার প্রতিবাদে কালিগঞ্জ উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল রাজশাহীর বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, অভিযোগ অস্বীকার বেনাপোলে প্রায় তিন কোটি টাকার পণ্য জব্দ, আটক-৩ কালিগঞ্জে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, থমথমে পরিস্থিতি

অনুরাগের আয়োজনে স্টার সম্মাননায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সোহাগ

হৃদয় খান
  • আপডেট সময় : ০৩:৩৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ১৩৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ষবরণ উপলক্ষে আলোচনা, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা ও মেগাস্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বিএনপি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কবি ও অভিনেতা এ.বি.এম সোহেল রশিদ। সভাপতিত্ব করেন অভিনেত্রী রুবিনা আলমগীর, সভাপতি, অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা মতিহার।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে স্টার সম্মাননায় ভূষিত হন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ। নৃত্যাঙ্গনে দীর্ঘদিনের নিষ্ঠা, শৈল্পিক উৎকর্ষ এবং ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইভান শাহরিয়ার সোহাগ বলেন, একটি সম্মাননা একজন শিল্পীর দীর্ঘ সময়ের পরিশ্রম, ত্যাগ ও ভালোবাসার স্বীকৃতি। এমন স্বীকৃতি কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেয় এবং সামনে আরও ভালো কাজ করার শক্তি জোগায়। নৃত্য আমার কাছে শুধু একটি শিল্পমাধ্যম নয়, এটি আমার জীবনচর্চা। এই পথচলায় অনেক বাধা ও সংগ্রাম ছিল, তবে দর্শকের ভালোবাসা ও এমন সম্মাননাই আমাকে প্রতিনিয়ত এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
তিনি আরও বলেন, আজকের এই সম্মাননা আমার একার নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আমার শিক্ষক, সহকর্মী, পরিবার এবং সেই সব মানুষ, যারা শুরু থেকে আমার পাশে ছিলেন। আমি বিশ্বাস করি, শিল্পচর্চার মাধ্যমে সমাজের সৌন্দর্য ও মূল্যবোধ তুলে ধরা সম্ভব। ভবিষ্যতেও নৃত্যের মাধ্যমে দেশের সংস্কৃতিকে আরও দূরে, আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার চেষ্টা করে যাবো।
উল্লেখ্য, ইভান শাহরিয়ার সোহাগ বাংলাদেশের একজন প্রখ্যাত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার। তিনি চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে নিয়মিত কাজ করে আসছেন। নৃত্যশিল্পে বিশেষ অবদানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এ পর্যন্ত তিনি এক হাজারেরও বেশি সম্মাননা অর্জন করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে তার পরিবেশনা প্রশংসিত হয়েছে এবং শাস্ত্রীয় ও আধুনিক নৃত্যের সমন্বয়ে তিনি নিজস্ব একটি শৈল্পিক পরিচয় তৈরি করেছেন।
বর্ষবরণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি আলোচনা, সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অতিথি ও দর্শকদের জন্য হয়ে ওঠে একটি স্মরণীয় আয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনুরাগের আয়োজনে স্টার সম্মাননায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সোহাগ

আপডেট সময় : ০৩:৩৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬