ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঢাকা–১৭ আসনে সাংস্কৃতিক আয়োজনে নির্বাচনী আমেজ

হৃদয় খান
  • আপডেট সময় : ০৫:০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ঘিরে সাংস্কৃতিক প্রচারণায় সক্রিয় হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র কেন্দ্রীয় নির্বাচনি পরিচালনা কমিটির সাংস্কৃতিক উপ-কমিটি। নির্বাচন সামনে রেখে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনি আসনে দিনব্যাপী সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়।

এই প্রচারণা কার্যক্রমের সমন্বয়ে ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সাংস্কৃতিক উপ-কমিটির প্রধান জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। তাঁর নেতৃত্বে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সংগীত পরিবেশনা ও জনসংযোগে অংশ নেন, যা এলাকায় ব্যাপক জনজোয়ার ও উৎসবমুখর নির্বাচনি আবহ তৈরি করে।

দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন বিশিষ্ট কণ্ঠশিল্পী রবি চৌধুরী, অভিনেত্রী রিনা খান, সংগীতশিল্পী বিপাশা ইয়াসমিন, মিমি আলাউদ্দিন, নায়ক শাহেদ, অভিনেত্রী শিমলা, কণ্ঠশিল্পী মুহিন খান, শওকত আলী ইমন, রিমি, অভিনেত্রী শাহ হুমাইরা সুবহা ও উপস্থাপিকা জান্নাতুল ফেরদৌস তুলি। আরও উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নাজমুল আবেদীন মোহন ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সাংস্কৃতিক উপ-কমিটির সমন্বয়ক বিশিষ্ট সাহিত্যিক ও গীতিকবি ড. মানব সুরত।

প্রচারণার অংশ হিসেবে সংগীত পরিবেশনা, সংক্ষিপ্ত সাংস্কৃতিক আয়োজন এবং সরাসরি জনসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে নির্বাচনি বার্তা পৌঁছে দেওয়া হয়। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। অনেকেই শিল্পীদের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচনি আলোচনায় অংশ নেন।

সংশ্লিষ্টরা বলছেন, সংস্কৃতিভিত্তিক প্রচারণা মানুষের কাছে দ্রুত সাড়া ফেলে এবং সহজে গ্রহণযোগ্যতা তৈরি করে। সে কারণেই নির্বাচনের সময় এ ধরনের উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই সাংস্কৃতিক সম্পৃক্ততা বাড়িয়ে মাঠে থাকার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। আগামী দিনগুলোতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা–১৭ আসনে সাংস্কৃতিক আয়োজনে নির্বাচনী আমেজ

আপডেট সময় : ০৫:০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬