ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

ব্যান্ড নিয়ে ঝড় তুলছেন আকাশ মাহমুদ, দুই মাসেই সর্বাধিক শো

হৃদয় খান
  • আপডেট সময় : ০৩:৫৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ২৯০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সময়ের তরুণ কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ সংগীত ক্যারিয়ারে নতুন দিগন্তের সূচনা করলেন। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করে তিনি গঠন করেছেন নিজের ব্যান্ড “দ্য টিম আকাশ মাহমুদ”। ছয় সদস্যের এই ব্যান্ডে ভোকালে আছেন আকাশ মাহমুদ নিজে, আর মিউজিশিয়ান হিসেবে রয়েছেন রকি, প্রিন্স, হৃদয়, প্রান্ত ও রতন।

এই দল নিয়ে ইতোমধ্যেই দেশ-বিদেশে স্টেজ শো শুরু করেছেন তিনি। ব্যান্ড গঠনের পর প্রথম দুই মাসেই বাংলাদেশে ছেলে শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি শো করেছেন আকাশ মাহমুদ, যা তার ক্রমবর্ধমান জনপ্রিয়তারই প্রমাণ। আকাশ মাহমুদ বলেন, অনেক দিনের ইচ্ছে ছিল ব্যান্ড নিয়ে কাজ করার। অবশেষে ৫ জন দক্ষ মিউজিশিয়ানকে নিয়ে আমরা পথচলা শুরু করেছি। শুরু থেকেই ভালো সাড়া পাচ্ছি।
গান নিয়ে নিয়মিত কাজের পাশাপাশি চলচ্চিত্র সংগীতেও নিজের অবস্থান তৈরি করছেন এই শিল্পী। এখন পর্যন্ত তিনি প্রায় ৭–৮টি সিনেমায় গান করেছেন এবং এর মধ্যে ৪টি প্রজেক্টে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছেন। শাকিব খানের জনপ্রিয় সিনেমা “বীর”–এর একটি গানের মাধ্যমে তার চলচ্চিত্র সংগীতে যাত্রা শুরু হয়, যা তাকে নতুনভাবে পরিচিতি এনে দেয়।
তিনি বলেন, নিজের মৌলিক গান ছাড়াও সিনেমার গান নিয়ে নিয়মিত কাজ করছি। সামনে আরও বড় কিছু প্রজেক্ট আসছে।
তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে— “মন পাখি”, “ভালবাসা নয়নের নেশা”, “সোনা বন্ধু চাঁদে”, “পিরিত ভীষণ জ্বালা”, “জাদু করিলা”, এবং “সুন্দরী রে”। আধুনিক ও ফোক ঘরানার এসব গান শ্রোতাদের মাঝে ভালো সাড়া ফেলেছে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।
স্টেজ পারফরম্যান্সেও আকাশ মাহমুদ বেশ সক্রিয়। তিনি এখন পর্যন্ত ৭–৮টি দেশে কনসার্ট করেছেন। এর মধ্যে রয়েছে ইংল্যান্ড (লন্ডন), সৌদি আরব, মালদ্বীপ, ভারত, দুবাই ও সিঙ্গাপুর। বিদেশের মঞ্চে বাংলা সংগীতকে তুলে ধরতে পারাকে তিনি নিজের বড় অর্জন হিসেবে দেখেন।
আকাশ মাহমুদ শুধু কণ্ঠশিল্পীই নন, একই সঙ্গে তিনি সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও কাজ করছেন। নিজের কণ্ঠে গাওয়া ও কম্পোজ করা গানগুলো ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নিয়মিত প্রকাশিত হচ্ছে এবং শ্রোতাদের কাছ থেকে পাচ্ছে ইতিবাচক সাড়া।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, আমি সবসময় সুস্থ সংগীতের সঙ্গে থাকতে চাই। মানহীন বা সস্তা কাজ করতে চাই না। ভালো গান যদি একজন মানুষও মন দিয়ে শোনে, সেটাই আমার জন্য বড় অর্জন। কারণ সস্তা জিনিস সহজে জনপ্রিয় হলেও তার স্থায়ীত্ব থাকে না।
নতুন ব্যান্ড, আন্তর্জাতিক স্টেজ এবং ধারাবাহিক সংগীতচর্চার মাধ্যমে আকাশ মাহমুদ এখন নিজেকে আরও বড় পরিসরে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্যান্ড নিয়ে ঝড় তুলছেন আকাশ মাহমুদ, দুই মাসেই সর্বাধিক শো

আপডেট সময় : ০৩:৫৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬