ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​বিএমডিএতে ফের জাহাঙ্গীর : জনস্বার্থে অপসারণের পর চুক্তিভিত্তিক নিয়োগ ঘিরে প্রশ্ন বেসরকারিভাবে জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা রেখেছেন: শ্রমিক নেতা এয়াকুব বিজ্ঞাপন থেকে সিনেমা, সামিয়ার স্বপ্নের পথে নতুন বাঁক বুশরা গ্রুপে নিজের ৪ লক্ষ টাকা জমা, তবু সাংবাদিককে নবজাতকের হাসপাতাল বিল দিতে ধার! নাচই যার জীবনের সঙ্গী, পুরস্কারে সমৃদ্ধ কেয়ার পথচলা মায়ের হাত ধরে নাচ, কার্টুনের কণ্ঠ থেকে ভয়েসওভার: জয়িতার গল্প জিম্মি বন্দি, বাধ্য স্বজন : রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী রাসেলের ত্রাস অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য বহুমুখী ওপেন মার্কেটপ্লেস

ভালো অভিনেত্রী হওয়ার স্বপ্নে এগিয়ে চলা স্বর্ণা

হৃদয় খান
  • আপডেট সময় : ০৩:৫১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শোবিজ অঙ্গনে নতুন প্রজন্মের যেসব মুখ ধীরে ধীরে নিজেদের অবস্থান তৈরি করছেন, তাদের মধ্যে একজন স্বর্ণা বিশ্বাস। মডেলিং ও অভিনয়, দুই মাধ্যমেই নিজের উপস্থিতি জানান দিচ্ছেন তিনি। আত্মবিশ্বাস, পরিবারের সমর্থন আর কাজের প্রতি ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চান এই তরুণ অভিনেত্রী।

স্বর্ণার শোবিজে আসার গল্পটাও বেশ আবেগঘন। তিনি জানান, মায়ের হাত ধরেই মিডিয়ায় পথচলা শুরু তার। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল গভীর আগ্রহ। বড় পর্দায় কাজ করার স্বপ্ন দেখতেন সেই সময় থেকেই। পরিবারের পূর্ণ সমর্থন পেয়েছেন সবসময়, যা তাকে আরও আত্মবিশ্বাসী করেছে।
অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও স্বচ্ছন্দ স্বর্ণা। তবে তার ভাষায়, কাজকে তিনি কখনো চাপ হিসেবে নেন না। বরং ক্যামেরার সামনে দাঁড়ানো, নতুন চরিত্রে নিজেকে উপস্থাপন করা তার কাছে আনন্দের বিষয়। তিনি বিশ্বাস করেন, পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে সবকিছুই সম্ভব।
ক্যারিয়ারের প্রথম কাজ ছিল নির্মাতা শামীম আহমেদ রনি পরিচালিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। প্রথম কাজের অভিজ্ঞতা স্মরণ করে স্বর্ণা বলেন, ক্যামেরার সামনে প্রথমবার সংলাপ বলা নিয়ে কিছুটা উত্তেজনা থাকলেও পুরো অভিজ্ঞতা ছিল দারুণ। কাজটি দেখে অনেকেই তার প্রশংসা করেছিলেন, যা তাকে আরও অনুপ্রাণিত করেছে।
নিজের প্রতিটি কাজকে সমান গুরুত্ব দেন এই অভিনেত্রী। তার মতে, ছোট কিংবা বড়—যে কাজই হোক, মন দিয়ে করতে পারলেই সেটি বিশেষ হয়ে ওঠে। আর ইন্ডাস্ট্রিতে নতুন হয়েও খুব বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি তাকে। কারণ, মায়ের পরিচিতির সুবাদে শুরু থেকেই সবার স্নেহ ও সহযোগিতা পেয়েছেন।
বর্তমানে নতুন একটি সিনেমায় প্রধান নায়িকা হিসেবে কাজ করছেন স্বর্ণা। সিনেমাটি পরিচালনা করছেন তাজু কামরুল। নতুন এই কাজ নিয়ে বেশ আশাবাদী তিনি। পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বর্ণা বলেন, এমন একটি সুযোগ তার জন্য অনেক বড় প্রাপ্তি।
ভবিষ্যৎ নিয়ে স্বর্ণার ভাবনাও পরিষ্কার। তিনি নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। ছোটপর্দা, বড়পর্দা কিংবা অন্য যেকোনো মাধ্যমে ভালো গল্প ও চরিত্রে কাজ করার ইচ্ছা রয়েছে তার।
দর্শকদের ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় শক্তি মনে করেন এই তরুণ অভিনেত্রী। তাই সামনে আরও ভালো কাজ উপহার দিয়ে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে চান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভালো অভিনেত্রী হওয়ার স্বপ্নে এগিয়ে চলা স্বর্ণা

আপডেট সময় : ০৩:৫১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬