ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধা পেরিয়ে স্বপ্নজয়ের পথে নারী উদ্যোক্তা সাকিলা সুলতানা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে নতুন চরিত্রে সানজিদা তাসনীম যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপন জন্মদিনে পরিবারই মৌ রহমানের সবচেয়ে বড় আনন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ে : প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ ‘পটু’ চরিত্রে অভিনয়ে নজর কাড়লেন শিশুশিল্পী আয়াত গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন চলচ্চিত্র পরিচালক ইকবালের কাছে চাঁদা দাবির অভিযোগ কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে কোটি টাকার প্রতারণা ও চুরির অভিযোগ দেশীয় ফ্যাশনের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠিত হলো রানওয়ে উইক

শিশুশিল্পী থেকে স্বপ্নের পথে উনাইজা খান রায়ান

হৃদয় খান
  • আপডেট সময় : ০৫:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ধানমন্ডিতে বেড়ে ওঠা উনাইজা খান রায়ান ছোটবেলা থেকেই শোবিজ অঙ্গনের সঙ্গে যুক্ত। খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়ানোর সুযোগ পান তিনি। ক্লাস ওয়ানে পড়াকালীন শিশু শিল্পী হিসেবে একটি পোশাক ব্র্যান্ডের ফটোশুটের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। সেই শুরু থেকে ধীরে ধীরে বিজ্ঞাপন ও অভিনয়ের জগতে নিজের অবস্থান তৈরি করে চলেছেন তিনি।
এ পর্যন্ত প্রায় ১৫টি টেলিভিশন বিজ্ঞাপনে (টিভিসি) কাজ করেছেন উনাইজা। বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে তার প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। বিজ্ঞাপনের পাশাপাশি অভিনয়েও নিয়মিত কাজ করছেন তিনি। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) তার অভিনীত তিনটি নাটক এবং চ্যানেল আইয়ে একটি নাটক প্রচার হয়েছে। ছোট পর্দায় তার অভিনয় প্রশংসাও কুড়িয়েছে।
বর্তমানে উনাইজার ব্যস্ততা দুটি নতুন মিউজিক ভিডিও নিয়ে। এরই মধ্যে ভিডিও দুটির শুটিংয়ের কাজ চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিগগিরই এগুলো প্রকাশ করা হবে। নতুন এই কাজ দুটি নিয়ে বেশ আশাবাদী উনাইজা। তার বিশ্বাস, দর্শক তার নতুন উপস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন।
অভিনয়ের পাশাপাশি পড়াশোনাকেও সমান গুরুত্ব দিচ্ছেন তিনি। বর্তমানে রাজধানীর ধানমন্ডি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করছেন। শিক্ষা ও শোবিজ, দুই ক্ষেত্রেই ভারসাম্য রেখে এগিয়ে যেতে চান এই তরুণ মুখ।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উনাইজা খান রায়ান বলেন, অভিনয়ই তার সবচেয়ে প্রিয় জায়গা। নিজেকে একজন দক্ষ ও জনপ্রিয় অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে চান তিনি। ভালো গল্প, শক্তিশালী চরিত্র এবং দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে পারে এমন কাজের মাধ্যমে দীর্ঘদিন বিনোদন অঙ্গনে নিজের অবস্থান তৈরি করাই তার স্বপ্ন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিশুশিল্পী থেকে স্বপ্নের পথে উনাইজা খান রায়ান

আপডেট সময় : ০৫:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬