ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা জুলাই-পরবর্তী বাংলাদেশের গল্প নিয়ে নিউইয়র্কে ‘বিশ্বাস করেন ভাই’ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য বহুমুখী ওপেন মার্কেটপ্লেস টেকসই উন্নয়ন ও মানবসেবার প্রত্যয়ে ‘সি ফাউন্ডেশন’-এর পথচলা ​নাই প্রাতিষ্ঠানিক শিক্ষা, পরিচয় ‘সাংবাদিক’ : বরেন্দ্র প্রেসক্লাবে হামলায় যুবলীগ কর্মী জেলে নারীদের নিয়ে বড় স্বপ্ন, সেরা উদ্যোক্তার সম্মাননা পেলেন আফরোজা দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল–২০২৬ অফিসিয়াল সিলেকশনে ‘বৈদেশ’ উমারপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম মন্ডল ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যুবলীগ নেতা প্রার্থী সংস্কৃতি অঙ্গনে অনন্যা আজিজের নতুন পথচলা

অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা

হৃদয় খান
  • আপডেট সময় : ১১:৪৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ৩১ জুলাই অনুষ্ঠিত আইপা অ্যাওয়ার্ড-এর দ্বিতীয় আসরে চাইল্ড আর্টিস্ট ও ড্যান্সার ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে শিশু শিল্পী আনাহিতা রহমান। অল্প বয়সেই নাচ, অভিনয়, মডেলিং ও মার্শাল আর্টে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে ধারাবাহিকভাবে এগিয়ে চলা এই ক্ষুদে শিল্পীর ঝুলিতে যোগ হলো আরও একটি সম্মাননা।

মাত্র ছয় বছর বয়সে মায়ের অনুপ্রেরণায় আনাহিতার মিডিয়ায় পথচলা শুরু হয়। একই সময়ে তিনি ভর্তি হন বুলবুল ললিতকলা একাডেমিতে। সেখান থেকে চার বছরের ক্লাসিক্যাল নৃত্য কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন তিনি। ছোটবেলা থেকেই নাচের প্রতি গভীর আগ্রহ থাকায় নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে আরও দক্ষ করে তুলেছেন। ইতোমধ্যে বিটিভি, এটিএন বাংলা এবং দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের নৃত্যানুষ্ঠানে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন।
নাচের পাশাপাশি টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি), ওভিসি, ফ্যাশন শো এবং নাটকেও সমানভাবে ব্যস্ত সময় পার করছেন আনাহিতা। খুব শিগগিরই এটিএন বাংলার মেগা ধারাবাহিক ‘বেগমপাড়া’ নাটকে তাকে দেখা যাবে। শিশুশিল্পী হিসেবে বিভিন্ন মাধ্যমে তার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ইতোমধ্যেই দর্শক ও নির্মাতাদের নজর কেড়েছে।

এ পর্যন্ত ক্লাসিক্যাল নৃত্যশিল্পী ও মডেল হিসেবে ১৭টি সম্মাননা অর্জন করেছেন আনাহিতা। এর মধ্যে উল্লেখযোগ্য ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড, আইপা অ্যাওয়ার্ড (সিজন ওয়ান), স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড, বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড এবং স্টার ভিক্টরি অ্যাওয়ার্ড। সর্বশেষ আইপা অ্যাওয়ার্ডের দ্বিতীয় আসরের সম্মাননা তার সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করেছে।
শিল্পচর্চার পাশাপাশি খেলাধুলাতেও সমান আগ্রহ রয়েছে আনাহিতার। গত বছর বাংলাদেশ কারাতে ফেডারেশন থেকে মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট অর্জন করেন তিনি, যা তার বহুমুখী প্রতিভার আরেকটি দৃষ্টান্ত।
বর্তমানে আনাহিতা রহমান কর্ডোভা ইন্টারন্যাশনাল স্কুলের স্ট্যান্ডার্ড ফাইভের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি নিয়মিত নাচ, অভিনয় ও মডেলিং চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন দেখেন এই প্রতিভাবান শিশু শিল্পী।

অল্প বয়সেই একের পর এক সাফল্য অর্জনের মাধ্যমে আনাহিতা রহমান প্রমাণ করে চলেছেন, নিষ্ঠা, পরিশ্রম এবং পরিবারের সহযোগিতা থাকলে স্বপ্নপূরণের পথ অনেকটাই সহজ হয়ে ওঠে। সামনে আরও বড় পরিসরে নিজের প্রতিভা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়েই এগিয়ে চলেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অল্প বয়সেই একের পর এক সাফল্য, আইপা অ্যাওয়ার্ড জিতল আনাহিতা

আপডেট সময় : ১১:৪৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬