ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম কঠোর পরিশ্রমে সাফল্য, মাসে লাখ টাকা আয় মাইনুলের ফটোগ্রাফিতে স্বপ্নীলের এক দশকের পথচলা ডিএমএফ’র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে চ্যাম্পিয়ন অর্ণবের ফ্যাশন টিম প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারি রাস্তা দখল নিয়ে রাজশাহীতে সংঘর্ষ: গৃহবধূর অলংকার ছিনতাই ও কুপিয়ে জখমের হাইকোর্টের আদেশের পরও বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন ননদ ভাবী ইভেন্টসের উদ্যোক্তা মেলা উদ্বোধন করলেন বারিশা হক প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন করছে ইছামতি মার্ট, রয়েছে অনলাইন ও আউটলেটভিত্তিক কার্যক্রম

নিজের কাছে করা প্রশ্নের উত্তর খুঁজে পেলেন রাইসা।

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন অঙ্গনে ভালো কিছু কাজ উপহার দেওয়ার স্বপ্ন নিয়েই পথচলা শুরু করেছিলেন রাইসা সুলতানা। তবে সেই পথ মোটেও সহজ ছিল না। প্রায় দুই বছর ধরে অডিশন, ছোট চরিত্রের প্রস্তাব আর নানা প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে ‘ফেস অব টুমরো’ ট্রফি জিতে নিজের স্বপ্নের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি।

রাইসা জানান, ইন্ডাস্ট্রিতে শুরুর দিকে বেশিরভাগ সময়ই ছোট চরিত্রের প্রস্তাব পেতেন। আর বড় চরিত্রের কথা উঠলেই শুনতে হতো, “তুমি তো নতুন, তোমাকে কেন সুযোগ দেব?” কখনো আবার কাজের বদলে ব্যক্তিগতভাবে দেখা করার ইঙ্গিতও দেওয়া হতো।

তার ভাষায়, আমি প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম, কাজের জন্য যত পরিশ্রমই করতে হোক, নিজের সঙ্গে কোনো ধরনের আপস করব না। ত্যাগ থাকলে সেটা হবে কাজের জন্য, নিজের মর্যাদার জন্য নয়।

তিনি আরও বলেন, এই সময়ের মধ্যে ধারাবাহিক নাটকে কাজ করলেও একক নাটকে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি। পরে ‘চলো ঘুরে আসি’ প্রজেক্টের জন্য নিবন্ধন করেন, যেখানে ১০ জন নির্মাতা ১০টি স্বল্পদৈর্ঘ্য গল্প নির্মাণ করবেন। নিবন্ধনের পর বুট ক্যাম্পে অংশ নিয়ে পাঁচ ধাপের এলিমিনেশন পেরিয়ে জায়গা করে নেন চূড়ান্ত পর্বে।

শেষ পর্যন্ত ‘ফেস অব টুমরো’ বিজয়ী হওয়ার অনুভূতি জানিয়ে রাইসা বলেন, এই ট্রফিটা শুধু একটি পুরস্কার নয়, এটা আমার নিজের কাছে করা সবচেয়ে বড় প্রশ্নের উত্তর। আমি পারব কি না, সেই উত্তর আমি এই ট্রফি জয়ের মধ্যেই খুঁজে পেয়েছি।

রাইসা সুলতানার বিশ্বাস, এই অর্জন তাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে এবং সামনে দর্শকদের জন্য আরও মানসম্মত কাজ উপহার দিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিজের কাছে করা প্রশ্নের উত্তর খুঁজে পেলেন রাইসা।

আপডেট সময় : ০৯:০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬