ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চলচ্চিত্র কল্যাণে সায়মন তারিকের নেতৃত্ব

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের চলচ্চিত্র শিল্পের নানা সংকট ও পেশাজীবীদের অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ সোসাইটি। চলচ্চিত্র পরিচালক সায়মন তারিককে সভাপতি করে ৫১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সংগঠনটি।

চলচ্চিত্রের সঙ্গে যুক্ত অভিনয়শিল্পী, পরিচালক, কলাকুশলীসহ সংশ্লিষ্টদের পেশাগত অধিকার রক্ষা এবং শিল্পের সামগ্রিক উন্নয়নে কাজ করাই সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য। বিশেষ করে সিনেমা হলের সংকট, টিকিট বিক্রির অর্থের সঠিক লভ্যাংশ বণ্টন এবং পর্যাপ্ত অর্থায়নের অভাবে চলচ্চিত্র নির্মাণে যে স্থবিরতা তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠার জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটির নেতৃত্ব।
সভাপতির দায়িত্ব পাওয়া সায়মন তারিক বলেন, ‘এই সংগঠনের মূল লক্ষ্য হলো চলচ্চিত্র শিল্পের সামগ্রিক কল্যাণ সাধন। সিনেমা হলের সংকট, টিকিটের সঠিক লভ্যাংশ বণ্টন না হওয়া এবং অর্থায়নের অভাবে সৃষ্ট স্থবিরতা কাটাতে কাজ করবে এই সংগঠন।’
চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই সক্রিয় সায়মন তারিক। সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করার পর নির্মাতা হিসেবে নিজের পরিচিতি তৈরি করেন তিনি। তার পরিচালিত সিনেমার মধ্যে রয়েছে ‘মাটির পরী’, ‘গুন্ডামী’, ‘ক্রাইম রোড’ ও ‘এ চোখে শুধু তুমি’। নির্মাণের পাশাপাশি চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে সোচ্চার ভূমিকা রেখেছেন তিনি।
নতুন দায়িত্বকে সামনে রেখে চলচ্চিত্র শিল্পের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ সোসাইটি। সংশ্লিষ্টরা মনে করছেন, শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষকে এক প্ল্যাটফর্মে এনে পেশাজীবীদের অধিকার ও চলচ্চিত্রের স্বার্থে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি করবে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চলচ্চিত্র কল্যাণে সায়মন তারিকের নেতৃত্ব

আপডেট সময় : ১২:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬